ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির ছয় নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে থানার ওসির অপসারণ চেয়ে মানববন্ধন করার প্রস্তুতিকালে এজাহারভুক্ত তিন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ চারজনকে আটক করেছে পুলিশ।শনিবার (০৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কলেজ রোডে অবস্থিত চুয়াল্লিশের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, উপজেলা যুবদলের কর্মী রমজান মোল্যা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলী। এছাড়া আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামকে আটক করা হয়েছে।সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ‘গত শুক্রবার রাতে হামলার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এ মামলার আসামি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের অন্যান্য নেতারা। তারা মানববন্ধন করার কর্মসূচি দিয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।’এর আগে গত শুক্রবার রাতে আলফাডাঙ্গা থানায় একটি মামলা করেন পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার রূপপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের বাসিন্দা ছাত্রদল নেতা বনি আমিন। এ মামলায় বনি আমিনসহ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য এ কে এম উজ্বল হোসেনকে মারধর করে আহত করার অভিযোগ আনা হয়। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া ৩০-৩৫ জনকে আসামি করা হয়।মামলার এজাহারনামীয় আসামিরা হলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন (৫০), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ (৪৪), উপজেলা যুবদল নেতা রমজান মোল্যা (৩৩), উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন (৩০), পৌর শ্রমিক দলের আহবায়ক মো. কাইয়ুম সিকদার (৪৫) ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলী (৩৫)।খোঁজ নিয়ে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। এক অংশের নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অপর অংশের নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। এরা দুজনেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। শামসুদ্দিন মিয়া’র পক্ষে আলফাডাঙ্গায় নেতৃত্ব দেন খোশবুর রহমান খোকন।সম্প্রতি খোশবুর রহমান খোকনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করে নাসির গ্রুপের লোকজন। এই বিষয়কে কেন্দ্র করে নাসির গ্রুপের বোয়ালমারী উপজেলা সাবেক ছাত্রদল নেতা বনি আমিনের ওপর গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আলফাডাঙ্গা সদর বাজারে খোকন গ্রুপের লোকজন হামলা চালায়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে নাসির গ্রুপের আরেক সমর্থক উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এ কে এম উজ্জ্বলের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। এ ঘটনায় দায়ের করা অভিযোগটি শুক্রবার রাতেই থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়া অনশনের ৫ দিন পর প্রেমিক-প্রেমিকার বিয়ে
উল্লাপাড়া অনশনের ৫ দিন পর প্রেমিক-প্রেমিকার বিয়ে

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশনের ৫ দিন পর অবশেষে বিয়ে সম্পন্ন হয়েছে। সময়ের কণ্ঠস্বর অনলাইনে 'উল্লাপাড়ায় Read more

৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ২০৬ জন
৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ২০৬ জন

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত অংশের (এমসিকিউ টাইপ) ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫ হাজার Read more

সাজিদ হত্যা নিয়ে ছাত্রদল নেত্রীর পোস্ট, সিআইডি বলছে ‘গুজব’
সাজিদ হত্যা নিয়ে ছাত্রদল নেত্রীর পোস্ট, সিআইডি বলছে ‘গুজব’

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরকে জড়িয়ে সাজিদ হত্যাকে কেন্দ্র করে ফেসবুক স্টাটাস দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মানসুরা আলম। তবে Read more

নির্বাচন নিয়ে ‘ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকুন: মির্জা ফখরুল
নির্বাচন নিয়ে ‘ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকুন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, দেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন দিকে নেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। এসব অপচেষ্টার Read more

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলা, শুক্রবার পত্রিকা প্রকাশ হয়নি
প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলা, শুক্রবার পত্রিকা প্রকাশ হয়নি

বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। শুক্রবার পত্রিকা দুটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন