ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি গ্রামে পাঁচটি স্থানে অগ্নিকাণ্ডের ১৮ দিনের ব্যবধানে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসী।বৃহস্পতিবার (১৫ মে) ভোররাতে উপজেলার ধুলজুড়ি গ্রামের মো. আক্কাস শেখের দুটি খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।এ ঘটনায় শুক্রবার (১৬ মে) দুপুরে ক্ষতিগ্রস্ত কৃষক আক্কাস শেখ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৮ এপ্রিল ভোররাত ৩টার দিকে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামে একটি মন্দির, একটি করাতকল ও তিনটি বসতঘরের রান্নাঘরে প্রায় একই সময়ে আগুন দেয় দুর্বৃত্তরা। পরবর্তীতে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় পৃথকভাবে তিনটি মামলা লিপিবদ্ধ করা হয়।মামলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ওই এলাকার চারজনকে গ্রেপ্তার করেন। যদিও গ্রেপ্তারকৃতদের পরিবারের দাবি, ঘটনার সাথে জড়িত না থাকলেও প্রশাসনকে ভুল তথ্য দিয়ে প্ররোচিত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।সবশেষ বৃহস্পতিবার (১৫ মে) ভোররাত ৩টার দিকে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওই গ্রামের কৃষক মো. আক্কাস শেখের (৫৭) বাড়ির দুটি খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।ক্ষতিগ্রস্ত কৃষক আক্কাস শেখ জানান, তিনি দীর্ঘদিন ধরে তিনটি গরু পালন করে আসছেন। এসব গরুর জন্য বিভিন্ন স্থান থেকে খড় ক্রয় করে দুটি গাদা তৈরি করেন। কে বা কারা সেসব খড়ের গাদায় আগুন লাগিয়ে দিলে সব খড় পুড়ে যায়।তিনি বলেন, ২০২৩ সালে গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে আমার ছেলের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। পরিকল্পিতভাবে কেউ আমাদের পরিবারের ক্ষতি করার জন্য এ আগুন দিয়েছে।আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর
ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল Read more

হবিগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়পত্র বাতিল
হবিগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়পত্র বাতিল

হবিগঞ্জের ৪টি আসনে ২৯ প্রার্থীর তথ্যাদি যাচাই-বাছাই শেষে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক Read more

লালমনিরহাটে এক সপ্তাহ ধরে নিখোঁজ মিরাজ
লালমনিরহাটে এক সপ্তাহ ধরে নিখোঁজ মিরাজ

এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সন্ধান মিলেনি হাফিজিয়া মাদরাসা পড়ুয়া ছাত্র মিরাজ বাবুর (১৪)। নিখোঁজ মিরাজ বাবু লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার Read more

মুরাদনগরে ৬ বছরের শিশু হত্যা, চাচাত ভাই আটক
মুরাদনগরে ৬ বছরের শিশু হত্যা, চাচাত ভাই আটক

কুমিল্লার মুরাদনগরে অমানুষিক নির্যাতনের পর ৬ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে তার চাচাত ভাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার(১৬ জানুয়ারি) সকালে মুরাদনগর Read more

তারেক রহমানের দৃঢ়তায় ফ্যাসিবাদের পতন হয়েছে: সালাউদ্দিন টুকু
তারেক রহমানের দৃঢ়তায় ফ্যাসিবাদের পতন হয়েছে: সালাউদ্দিন টুকু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃঢ়তার কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার (১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন