২০০৯ সালের পর আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারাতে পারেনি বলিভিয়া। এমনকি সর্বশেষ চার ম্যাচেই তারা সেলেসাওদের কাছে ৩ বা তার বেশি গোলে হেরেছে। ফলে ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে পারা বলিভিয়ানদের জন্য ব্রাজিলের বিপক্ষে জয় ছিল বড় কিছু। সেই কাজটাই তারা সম্পন্ন করেছে বাছাইপর্বের শেষ ম্যাচে। কার্লো আনচেলত্তির দলকে বলিভিয়া ১-০ ব্যবধানে হারিয়েছে।সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উচ্চতায় খেলতে নেমে সফরকারী দলগুলো প্রায়শই ভোগে। সেলেসাওদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ৪২ শতাংশ বল দখলে থাকলেও আক্রমণে এগিয়েই ছিল স্বাগতিক বলিভিয়া। ২৩ শট নিয়ে এর ১০টিই তারা লক্ষ্যে রাখতে পেরেছে। বিপরীতে ব্রাজিলের ১০ শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ৩টি। বলিভিয়ার এই জয় তাদের প্লে-অফ খেলে প্রথমবার বিশ্বকাপে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে।অতি উচ্চতায় খেলতে নেমে শুরু থেকেই স্বাভাবিক ছন্দে ছিল না ব্রাজিল। বিপরীতে স্বাগতিক বলিভিয়া একের পর এক সুযোগ তৈরি করে যাচ্ছিল। সপ্তম মিনিটে লুইস হাকিনের জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান সেলেসাও গোলরক্ষক অ্যালিসন বেকার। মিনিট দশেক পর আবারও তিনি দলটির ত্রাতা হয়ে দাঁড়ান। ৪০ মিনিটে প্রথম কোনো শট নিয়েও হতে হয় ব্রাজিলকে। এরপর যোগ করা সময়ে বলিভিয়াকে এগিয়ে দেন মিগুয়েল আনহেল টারসেরোস। ব্রুনো গুইমারেস প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করায় পেনাল্টি পায় দলটি।দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও বলিভিয়াকে হতাশ করেন বেকার। ৫৪ মিনিটের পর ৭১তম মিনিটে রবসন দূরপাল্লার শট ব্যর্থ হয় ব্রাজিলিয়ান গোলরক্ষকের প্রচেষ্টায়। একইভাবে শেষ পর্যন্ত বেকারের দারুণ সেভ সেলেসাওদের আরও বড় ব্যবধানে হার থেকে বাঁচিয়ে দেয়। ব্রাজিলও বিরতির পর বেশ কয়েকবার ম্যাচে ফেরার মতো মোক্ষম সুযোগ খুঁজছিল। তবে তাতে ঠিক ধার ছিল না। ফলে ১-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের।বলিভিয়া আজকের জয়ে ইন্টার-কনফেডারেশন প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। ম্যাচ শেষে তাই তাদের উদযাপনে ছিল আবেগ ও উচ্ছ্বাস। আগের ম্যাচে আর্জেন্টিনা একই (১-০) ব্যবধানে হেরেছে ইকুয়েডরের বিপক্ষে। এরপর ব্রাজিলও একই ফল দেখল। পয়েন্ট টেবিলেও দুই থেকে পিছিয়ে পাঁচে নেমে গেল তারা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াশা ও শুষ্ক আবহাওয়ায় কাটতে পারে ডিসেম্বরের মাঝামাঝি সময়
কুয়াশা ও শুষ্ক আবহাওয়ায় কাটতে পারে ডিসেম্বরের মাঝামাঝি সময়

আগামী কয়েক দিন সারা দেশে আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। ডিসেম্বর মাসের মাঝামাঝি এ সময় Read more

দ্রুতগতিতে মাত্র ১৫ মিনিট হাঁটলেই বাড়বে আয়ু
দ্রুতগতিতে মাত্র ১৫ মিনিট হাঁটলেই বাড়বে আয়ু

হাঁটার উপকারিতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ভালো মেজাজ, হৃদযন্ত্রের স্বাস্থ্য, ওজন নিয়ন্ত্রণ, পেশি শক্তিশালীকরণ—সবকিছুতেই হাঁটার ভূমিকা অনন্য। তবে Read more

নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী
নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী

আগামী জাতীয় নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়েছে মিয়ানমারের জাতিগত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। সোমবার (১১ আগস্ট) দেশটির সশস্ত্র এই গোষ্ঠী Read more

হাসিনা গেলেও ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে: উপদেষ্টা ফরিদা আখতার
হাসিনা গেলেও ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে: উপদেষ্টা ফরিদা আখতার

'আমরা ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে পেরেছি, কিন্তু ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে। এই কাঠামোর বিরুদ্ধে লড়াই সবার এবং এ ব্যাপারে আন্তর্জাতিক Read more

টঙ্গীতে চিরুনি অভিযানে আটক ৬০
টঙ্গীতে চিরুনি অভিযানে আটক ৬০

অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় শিল্প নগরী টঙ্গীতে চিরুনি অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) টঙ্গী পূর্ব ও Read more

বাঁশউলিপুরে সন্ধান মেলে‌নি নি‌খোঁজ ২ ভাইয়ের
বাঁশউলিপুরে সন্ধান মেলে‌নি নি‌খোঁজ ২ ভাইয়ের

কু‌ড়িগ্রামের উলিপু‌ররে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান পায়‌নি ফায়ার সার্ভি‌সের ডুবু‌রি দল। র‌বিবার (১১ মে) বি‌কেল সা‌ড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন