যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা উপত্যকার কর্তৃপক্ষের কাছে আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ নিয়ে ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ মোট ১৩৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত পেয়েছে। শনিবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গাজায় আরও ১৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। ফলে মোট ফেরত দেওয়া মরদেহের সংখ্যা বেড়ে ১৩৫ জনে দাঁড়িয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রত্যেক মৃত ইসরায়েলির মরদেহের বিনিময়ে ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের।এর আগে, শুক্রবার রাতে হামাস আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেয়। যুদ্ধবিরতি শুরুর পর থেকে হামাস এখন পর্যন্ত ৯ জন ইসরায়েলি ও এক নেপালি শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর করেছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, শনিবার ফেরত আসা কিছু মরদেহে ‌নির্যাতন, মারধর, হাতকড়া পরানো এবং চোখ বেঁধে রাখার আলামত পাওয়া গেছে।এর আগেও যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফেরত আসা কিছু মরদেহ নিয়ে একই ধরনের অভিযোগ করে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে ইসরায়েলি সেনাবাহিনী এসব অভিযোগকে ‌‌হামাসের মিথ্যা প্রচারণা বলে উড়িয়ে দিয়েছে।ইসরায়েল বলেছে এএফপিকে জানিয়েছে, এ পর্যন্ত ফেরত আসা সব মরদেহই গাজা উপত্যকার ভেতরে লড়াইয়ে নিহত যোদ্ধাদের।সূত্র: এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

টানা দুই দিন ছুটি চললেও ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার এর তথ্য অনুযায়ী, ১৬২ স্কোর নিয়ে Read more

নড়াইলে শিশু হত্যার দায়ে সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ড
নড়াইলে শিশু হত্যার দায়ে সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলের লোহাগড়া উপজেলায় তিন বছরের এক কন্যা শিশুকে হত্যার দায়ে তার সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও দশ Read more

যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটি গুড়িয়ে দিল ইরান
যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটি গুড়িয়ে দিল ইরান

যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি এ দাবি Read more

২৯ জেলায় ডিসি পদায়ন, ২১ জনই নতুন মুখ
২৯ জেলায় ডিসি পদায়ন, ২১ জনই নতুন মুখ

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দুদিনে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে শনিবার ১৫ জেলায় Read more

শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিস, সেবা নিতে গিয়েও আতঙ্কে মানুষ!
শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিস, সেবা নিতে গিয়েও আতঙ্কে মানুষ!

ঝুকিপূর্ণ জরাজীর্ণ পুরাতন ভবনেই চলছে শাহজাদপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের কাজ। সামান্য বৃষ্টি হলেই ভবনের ছাদ ও দেয়াল চুঁইয়ে পানিতে মেঝে Read more

শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়: ইসি ইসলাম
শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়: ইসি ইসলাম

সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন