গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার ওপর হামলার সুষ্ঠু বিচার না করার ব্যর্থতার প্রসঙ্গ টেনে বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি পক্ষ ওই সময় আমার ওপর হামলার মদদ দিয়েছে। সেসময় আমাদের সঙ্গে যা ঘটেছে, তার বিচার হলে শরিফ ওসমান হাদি খুন হতেন না। এ সরকার ব্যর্থ বলে খুনিরা হাদিকে হত্যার সাহস পেয়েছে।শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে হাদি হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে গণঅধিকার পরিষদ আয়োজিত শোক র‌্যালিপূর্ব সমাবেশে এসব কথা বলেন নুর। এতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।নুর বলেন, হাদির মৃত্যুতে গোটা জাতি বাকরুদ্ধ। বামপন্থিরা আগে বলতো, আমরা এ দেশকে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত কড়াইয়ে নিতে চাই না। এখন সেটা হয়েছে। এ সরকার দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছে, ফ্যাসিবাদের প্রশ্রয় দিয়েছে। বিপ্লবীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।ডাকসুর সাবেক এ ভিপি বলেন, এ সরকারের ব্যর্থতায় মব করে প্রথম আলো, ডেইলি স্টারে হামলা হয়েছে। নিউ এজের সম্পাদক নূরুল কবিরের মতো ব্যক্তি হেনস্তার শিকার হয়েছেন।নুর বলেন, এভাবে মব করে সারাবিশ্বে একটি নেতিবাচক প্রচারণা ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে গভীর ষড়যন্ত্র আছে। এর মাধ্যমে দেশে এখন যারা বিপ্লবী আছে, তাদের শেষ করে দিতে চায় ষড়যন্ত্রকারীরা। যেভাবে স্বাধীনতার আগে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিলো।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিবি পরিচালক ইয়াসির ফয়সালের পদত্যাগ
বিসিবি পরিচালক ইয়াসির ফয়সালের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিকস এন্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিসিবির সূত্রে এই তথ্য Read more

এখন থেকে নামের আগে ‘ডক্টর’ লিখতে পারবেন মিথিলা
এখন থেকে নামের আগে ‘ডক্টর’ লিখতে পারবেন মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা এখন আর শুধু অভিনেত্রী নন, তার নামের পাশে যুক্ত হয়েছে আরও একটি বিশেষণ। সেটি হলো ‘ডক্টর’। সম্প্রতি Read more

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন
সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে Read more

ভৈরবে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
ভৈরবে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর শিশু খাদ্য উৎপাদন ও রেস্টুরেন্টে ভেজাল খাদ্য পরিবেশনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা Read more

সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় দুই প্রবাসীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় দুই প্রবাসীর মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই প্রবাসী যুবক নিহত হয়েছে। রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টা ও বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন