বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে কোনও গণমাধ্যম প্রতিষ্ঠানে আগুন দেয়ার ঘটনা ঘটেনি উল্লেখ করে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, আমাদের অপরাধ কী-এই প্রশ্ন প্রতিটি গণমাধ্যমের কাছ থেকেই আসা উচিত।আজ রবিবার (২১ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।মাহফুজ আনাম বলেন, কোনও সরকারই কখনো সমালোচনামূলক সাংবাদিকতা পছন্দ করেনি। তবে তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ গড়ে উঠবে, সেখানে ক্রিটিকাল জার্নালিজম থাকা জরুরি বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি আরও বলেন, নৈতিকতাই সাংবাদিকতা। আমরা ভুল করলে ক্ষমা চাইব। কিন্তু নির্বাচিত সরকার যেন গণতন্ত্রের পথে এগিয়ে যায়, সে জন্যই আমরা সমালোচনা করি।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এবং দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন
ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যা মামলার Read more

শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবির অভিযোগে যুবক আটক
শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবির অভিযোগে যুবক আটক

যশোরের শার্শা থানার পুলিশ এক ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে। বুধবার Read more

অনলাইন জুয়ার বিজ্ঞাপন অপসারণে হাইকোর্টের রুল
অনলাইন জুয়ার বিজ্ঞাপন অপসারণে হাইকোর্টের রুল

অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত সব প্রকার ইন্টারনেট গেটওয়ে, লিংক, অ্যাপ্লিকেশন এবং বিজ্ঞাপন গুগল, ইয়াহু, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, বিগোলাইভ, টিকটক, লাইকি, Read more

নির্বাচনি এলাকার সীমানা পর্যালোচনায় বিএনপির সমন্বয় কমিটি
নির্বাচনি এলাকার সীমানা পর্যালোচনায় বিএনপির সমন্বয় কমিটি

নির্বাচনি এলাকা সীমানা নির্ধারণের কার্যক্রমের পরিপ্রেক্ষিতে পর্যালোচনা ও সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করেছে বিএনপি। আজ রবিবার (৩ আগস্ট) দলের জ্যেষ্ঠ Read more

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভায় মহিলা লীগ নেত্রী, সমালোচনার ঝড়
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভায় মহিলা লীগ নেত্রী, সমালোচনার ঝড়

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ এডভোকেট হাসনাত কাইয়ূমের মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা মহিলা আওয়ামী লীগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন