গাজামুখী ঐতিহাসিক নৌবহরে (ফ্লোটিলা) অংশগ্রহণকারী বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের পাশে অন্তর্বর্তী সরকার সব সময় আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আমরা শহিদুল আলম এবং গাজার পাশে আছি।’শনিবার (৪ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।শহিদুল এই অভিযানে অংশ নিয়েছেন সেই একই সাহস, দৃঢ়তা ও অবিচল মনোবল নিয়ে, যা তিনি দেখিয়েছিলেন ২০১৮ সালে হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অপরাধে ১০৭ দিন কারাবন্দি অবস্থায়ও অটুট রেখে। আজ তিনি বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক হয়ে দাঁড়িয়েছেন।গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে আমি যেমন ঘোষণা করেছিলাম – ‘মানবিক কষ্টের প্রতি উদাসীনতাই ধ্বংস করে দিচ্ছে সেই অগ্রগতি, যা মানবজাতি দীর্ঘ সংগ্রামের মাধ্যমে গড়ে তুলেছে। গাজায় এই ট্র্যাজেডি সবচেয়ে স্পষ্টভাবে দৃশ্যমান। শিশুরা ক্ষুধায় মরছে। বেসামরিক মানুষ নির্বিচারে নিহত হচ্ছে। হাসপাতাল ও বিদ্যালয়সহ পুরো মহল্লাগুলো মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে।’আমরা শহিদুল আলমের পাশে আছি, গাজার পাশে আছি – এখন এবং সর্বদা।ইসরায়েলি সামরিক আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের ফলে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অবরোধ ভেঙে ফিলিস্তিনের ত্রাণ পৌঁছে দিতে গত মাসের শুরুর দিকে গাজার উদ্দেশে রওনা হয় বিশ্বের বিভিন্ন দেশের ৪৫টির বেশি নৌযান।গত ২৭ সেপ্টেম্বর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশ নেয়ার তথ্য জানান শহিদুল আলম। তিনি ২৮ সেপ্টেম্বর ইতালির উদ্দেশে রওনা দেন। সেখান থেকেই গাজার উদ্দেশে এই ফ্লোটিলায় অংশ নেন শহিদুল আলম।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে হবে ৪ পারমাণবিক স্থাপনা, ৩ লাখ কোটির চুক্তি সই
ইরানে হবে ৪ পারমাণবিক স্থাপনা, ৩ লাখ কোটির চুক্তি সই

ইরানের ওপর জাতিসংঘের ব্যাপক নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনার মধ্যেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য একটি বড় চুক্তি সই করেছে তেহরান-মস্কো। চুক্তির আওতায় Read more

ঐকমত্য কমিশনের প্রতিবেদন জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান
ঐকমত্য কমিশনের প্রতিবেদন জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান

জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদন সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরতে একটি সহজবোধ্য বই আকারে প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. Read more

এবার ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন সাবেক রুশ রাষ্ট্রপ্রধান মেদভেদেভ
এবার ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন সাবেক রুশ রাষ্ট্রপ্রধান মেদভেদেভ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছেন সাবেক রুশ রাষ্ট্রপ্রধান এবং বর্তমানে রাশিয়ার Read more

বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে
বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে

শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ দিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় Read more

পরিক্ষা যেন ক্ষুদে শিক্ষার্থী-অভিভাবকদের উৎসব
পরিক্ষা যেন ক্ষুদে শিক্ষার্থী-অভিভাবকদের উৎসব

প্রথমবারের মত পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত হলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ্যাসোসিয়েশনের বৃত্তি পরিক্ষা। কোমলমতি শিক্ষার্থীদের মেধা যাচাই, সামাজিক মর্যাদা বৃদ্ধি ও Read more

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক

বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ‘ব্যাংক রিপ্রেজেন্টেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন