ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রায় ২ হাজার ফিলিস্তিনি। এরপর গাজার খান ইউনুসের কয়েকজন ফিলিস্তিনির বয়ান সামনে এসেছে। আবদাল্লাহ আবু রাফে মুক্তি পাওয়ার অনুভূতিকে ‘অসাধারণ’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, ‘আমরা ছিলাম কসাইখানায়, কোনো কারাগারে নয়। দুর্ভাগ্যজনকভাবে আমরা ছিলাম ‘ওফার কারাগার’ নামের এক কসাইখানায়। এখনো অনেক তরুণ সেখানে বন্দি রয়েছে। ইসরায়েলি কারাগারগুলোর অবস্থা খুবই কঠিন। কোনো গদি দেয়া হয় না, গদি থাকলেও তা কেড়ে নেয়া হয়। খাবারের অবস্থাও ভয়াবহ। সেখানে জীবনযাপন একদমই সহজ নয়।’আরেক মুক্তিপ্রাপ্ত বন্দি ইয়াসিন আবু বলেন, ‘খাবার, নির্যাতন, মারধর—সব কিছুই ভয়ানক ছিল। কোনো খাবার বা পানি দেয়া হতো না। আমি টানা চার দিন কিছু খাইনি। মুক্তির পর আমাকে এখানে দুটি মিষ্টি দেয়া হয়েছে, আমি সেগুলোই খেয়েছি।’অন্য এক বন্দি সাঈদ শুবাইর, যিনি সোমবার (১৩ অক্টোবর) মুক্তি পেয়েছেন, আবেগ ধরে রাখতে পারেননি। তিনি বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। লোহার শিক ছাড়া সূর্য দেখা—এ এক বর্ণনাতীত অনুভূতি। আমার হাত এখন শৃঙ্খলমুক্ত। স্বাধীনতার কোনো দাম নেই, এটি অমূল্য।’ইসরায়েল প্রায় ২৫০ জন যাবজ্জীবন বা দীর্ঘ মেয়াদি দণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনিকে এবং গাজা থেকে আটক ১,৭১৮ জনকে মুক্তি দিয়েছে। জাতিসংঘ জানায়, গাজা থেকে আটক এই ব্যক্তিদের ‘জোরপূর্বক নিখোঁজ’ হিসেবে বিবেচনা করা হয়েছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ভ্যাপসা গরমে দিশেহারা মানুষ, হিট অ্যালার্ট জারি
বরিশালে ভ্যাপসা গরমে দিশেহারা মানুষ, হিট অ্যালার্ট জারি

বরিশাল জেলায় চলছে মৃদু তাপপ্রবাহ। গরম ও আর্দ্রতার চাপে দিশেহারা হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন Read more

পত্রিকা: ‘নিউ ইয়র্কের ঘটনায় দায় কার?’
পত্রিকা: ‘নিউ ইয়র্কের ঘটনায় দায় কার?’

রাজনৈতিক নেতাদের নিয়ে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে এনসিপি নেতা আখতারের ওপর হামলার ঘটনা গুরুত্ব পাচ্ছে আজকের ঢাকা থেকে প্রকাশিত Read more

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় জরুরি ৪ নির্দেশনা
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় জরুরি ৪ নির্দেশনা

আগামী ৮ মে শুরু হতে যাচ্ছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা; চলবে ১৯ মে পর্যন্ত। সরকারি প্রথম শ্রেণির চাকরির প্রবেশদ্বার বলে Read more

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১
সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।শুক্রবার (২৩ মে) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ Read more

অন্যের বউকে ভাগিয়ে বিয়ে, যুবককে কুপিয়ে হত্যা
অন্যের বউকে ভাগিয়ে বিয়ে, যুবককে কুপিয়ে হত্যা

যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ায় আশরাফুল ইসলাম বিপুল (২৭) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ জুলাই) রাতে জনসম্মুখে Read more

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা কারাগারে
বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যর দায়ের করা মামলায় বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন