আমতলী পৌরসভা কার্যালয়ের সামনের সড়কজুড়ে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় যান চলাচল ও পথচারীদের চলাফেরায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় ১৫ হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করেন। অভিযোগ উঠেছে, গত দুই মাস ধরে নির্মাণকাজ বন্ধ থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক থেকে নির্মাণ সামগ্রী সরায়নি।জানা গেছে, গত বছরের জুলাই মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেক সৌন্দর্য্য বর্ধনে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা বরাদ্দ হয়। কাজটি পায় মেসার্স ইসলাম ব্রাদার্স লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শুরুর সময় থেকে তারা পৌরসভা কার্যালয়ের সামনে সড়কে বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী স্তূপ করে রাখে, যার ফলে শুরু থেকেই জনদুর্ভোগ শুরু হয়।সরেজমিনে বৃহস্পতিবার দেখা গেছে, সড়কের বড় একটি অংশজুড়ে এখনো বালু ও পাথরের স্তুপ পড়ে রয়েছে। এর ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহেন্দ্র চালকদের ঝুঁকিতে পড়তে হচ্ছে।অটোরিকশা চালক ইসমাইল হোসেন বলেন, ‘পাথরের ওপর দিয়ে গাড়ি চালানো কঠিন, দুর্ঘটনার আশঙ্কা থাকে। আমরা দ্রুত এসব সরিয়ে নেয়ার দাবি জানাই।’মাহেন্দ্র চালক সোলায়মান বলেন, ‘দুই মাস ধরে এমন অবস্থায় গাড়ি চালাতে হয়। পৌর কর্তৃপক্ষ দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছে না।’পথচারী সোহেল, রিপন ও শিবলী শরীফ জানান, সড়কে নির্মাণ সামগ্রী থাকার কারণে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। যেহেতু কাজ বন্ধ, তাই এসব সরিয়ে রাখাই উচিত বলে মত দেন তারা।এ প্রসঙ্গে প্রকল্পের সদস্য সচিব রুবেল খাঁন বলেন, ‘কাজ বন্ধ থাকায় কিছু নির্মাণ সামগ্রী সড়কের পাশে রাখা ছিল।’ প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর এএসএম আবুল কালাম জানান, ‘প্রকল্প এলাকায় পর্যাপ্ত জায়গা না থাকায় সাময়িকভাবে সড়কের পাশে নির্মাণ সামগ্রী রাখা হয়েছিল। দ্রুতই সেগুলো সরিয়ে ফেলা হবে।’আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ রোকনুজ্জামান খান বলেন, ‘মানুষের ভোগান্তি দিয়ে কোনো কাজ করা যাবে না। দ্রুত সময়ের মধ্যে সড়কে পড়ে থাকা নির্মাণ সামগ্রী অপসারণের ব্যবস্থা করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটা সৈকত ধ্বংসের প্রতিবাদে মানববন্ধনে উত্তাল জনসাধারণ
কুয়াকাটা সৈকত ধ্বংসের প্রতিবাদে মানববন্ধনে উত্তাল জনসাধারণ

'কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও' এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রসৈকত রক্ষার দাবিতে একাত্ম হয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ Read more

চুয়াডাঙ্গা সীমান্তে বিপুল পরিমাণ রুপা জব্দ
চুয়াডাঙ্গা সীমান্তে বিপুল পরিমাণ রুপা জব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি) অভিযান চালিয়ে ৮ কেজি ৯০০ গ্রাম রুপা জব্দ করেছে। শনিবার (৯ আগস্ট) সকালে দামুড়হুদা Read more

হিজবুল্লাহর শক্তি দেখে হতভম্ব ইসরায়েল!
হিজবুল্লাহর শক্তি দেখে হতভম্ব ইসরায়েল!

হিজবুল্লাহর সামরিক সক্ষমতা দেখে হতভম্ব হয়ে পড়েছে ইসরায়েল। সংগঠনটির শক্তি নিয়ে ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক শিবিরে বাড়ছে বিস্ময়। ইসরায়েলের সরকারি Read more

জিম্মিদশা শেষে মুক্তি, মুক্তিপণে দেশে ফিরলেন ১৪ জেলে
জিম্মিদশা শেষে মুক্তি, মুক্তিপণে দেশে ফিরলেন ১৪ জেলে

পার্শ্ববর্তী দেশ মিয়ানমার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির জিম্মি দশার কবল থেকে ধরে নিয়ে কক্সবাজার টেকনাফের ১৪ জেলে মুক্তিপণের বিনিময়ে Read more

প্রেম করে বিয়ে, বউ হারিয়ে যুবকের আত্মহত্যা
প্রেম করে বিয়ে, বউ হারিয়ে যুবকের আত্মহত্যা

যশোরে প্রেম করে বিয়ের পর বউ হারিয়ে জিসান হোসেন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নিজ Read more

তেল ও নিত্যপণ্যের দাম নিয়ে উদ্বেগ বাড়ালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তেল ও নিত্যপণ্যের দাম নিয়ে উদ্বেগ বাড়ালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেলের এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন