ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। বুধবার রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লিখেছেন, ‘বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।’এর আগে ডাকসু নির্বাচনের ফল ঘোষণার প্রাথমিক পর্যায়েই তা প্রত্যাখ্যান করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বুধবার রাত আড়াইটার দিকে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।ওই পোস্টে আবিদুল ইসলাম লেখেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’এর আগে রাতে তিনি ভোট গণনায় কারচুপি হচ্ছে অভিযোগ তুলে টিএসসিতে বলেন, ‘যে ভোটের বাক্সগুলোকে খালি বলা হয়েছিল। পরে গণনার সময় দেখা গেছে সেগুলোতে ব্যালট ভর্তি। এই নির্বাচন কারচুপিতে হাসিনা নির্বাচনকেও ছাড়িয়ে গেছে।’এদিকে ছাত্রদলের প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী শেখ তানভীর বারী হামিম শিক্ষার্থীদের রায়কে সম্মান জানানোর কথা বলেছেন। রাত সোয়া ২টার দিকে নিজের ফেইসবুক পেইজে এক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন- এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন‍্য অপেক্ষামান। আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরিলক্ষিত হয়েছে।’ উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান জয়ী হয়েছেন।বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে পথ হারাল বিয়ের নৌকা, নদীতেই রাত কাটল বর-কনের
জামালপুরে পথ হারাল বিয়ের নৌকা, নদীতেই রাত কাটল বর-কনের

ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে সারা রাত আটকা পড়ে ছিল নবদম্পতি বহনকারী একটি নৌকা। কুয়াশা কেটে গেলে, শনিবার (২৭ ডিসেম্বর) Read more

শাহজাদপুরে বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট
শাহজাদপুরে বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট

গভীর রাতে জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে মারধর করে হাত পা বেঁধে বিছানায় শুইয়ে রেখে নগদ টাকা, স্বর্ণালংকার Read more

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামান
চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামান

আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) Read more

গাজীপুরে বাস থেকে ফেলে যাত্রীকে হত্যা, চালক-হেলপার গ্রেফতার
গাজীপুরে বাস থেকে ফেলে যাত্রীকে হত্যা, চালক-হেলপার গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় সোমবার রাতে তাকওয়া পরিবহনের বাস থেকে এক যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। Read more

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন
খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা Read more

প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল আজ বুধবার লন্ডনের একটি হোটেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন।বৈঠকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন