জাতীয় দলের তরুণ ফরোয়ার্ড বসুন্ধরা কিংস ছেড়ে যোগ দিয়েছেন ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডে। সঙ্গে বাংলাদেশ পুলিশের হয়ে গত মৌসুমে নজর কাড়া স্ট্রাইকার আল–আমিনও যোগ দিয়েছেন দলটিতে।আজ বুধবার (১৬ জুলাই) নিজের দলবদলের বিষয়টি নিশ্চিত করে মোরছালিন বলেন, ‘খেলার সময় বাড়ানোর লক্ষ্যেই ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। বসুন্ধরায় নিয়মিত সুযোগ পাচ্ছিলাম না। আবাহনীতে নিয়মিত খেলার সম্ভাবনা থাকায় এই ক্লাবে যোগ দিয়েছি।’আগামী ১২ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ রয়েছে আবাহনীর। প্রস্তুতি হিসেবে ক্যাম্প শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৭ জুলাই)। মোরছালিন জানিয়েছেন, ক্যাম্পের প্রথম দিনেই তিনি যোগ দেবেন।এর আগে ২০২১ সালে বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি করেন ফরিদপুরের তরুণ এই ফুটবলার। পরের বছর মোহামেডানে ধারে খেলেন, এরপর ফিরে যান বসুন্ধরায়। তবে মূল দলে জায়গা পাওয়ার সুযোগ খুব বেশি পাননি।গত মৌসুমে প্রিমিয়ার লিগে কিংসের হয়ে ১০ ম্যাচ খেলেছেন মোরছালিন, যার মধ্যে মাত্র দুটি ছিল মূল একাদশে। বাকি আটটিতে বদলি হিসেবে নামেন। ২৯৮ মিনিট খেলে করেন ৪ গোল। এএফসি চ্যালেঞ্জ লিগে তিন ম্যাচে বদলি হিসেবে ৩৮ মিনিট খেলেছেন, কোনো গোল পাননি। ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপে ছিলেন চোটের কারণে মাঠের বাইরে।ক্লাব পর্যায়ে এখন পর্যন্ত ৩৯টি ম্যাচ খেলেছেন মোরছালিন—৩২টি বসুন্ধরা কিংসের হয়ে, ৭টি মোহামেডানের হয়ে। এই সময়ে ৮টি গোলের পাশাপাশি ৬টি অ্যাসিস্ট করেছেন।তবে জাতীয় দলের জার্সিতে তার পারফরম্যান্স তুলনামূলকভাবে বেশি আলোচিত। ২০২৩ সালের জুনে কম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকে নামেন মাত্র ১৭ বছর বয়সে। সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে চার ম্যাচে করেন ২টি গোল ও ১টি অ্যাসিস্ট। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৫ ম্যাচে ৫টি গোল রয়েছে এই ফরোয়ার্ডের নামের পাশে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ‘যুদ্ধবিরতি’ চান না ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী
গাজায় ‘যুদ্ধবিরতি’ চান না ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী

ফিলিস্তিনেরর সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ঠেকাতে তৎপর হয়েছে দখলদার ইসরায়েলের দুই উগ্রপন্থিমন্ত্রী ইতামার বেন গিভির ও বাজায়েল স্মোরিচ।অবৈধ Read more

বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!
বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!

দলের স্বার্থের পরিপন্থী এবং মর্যাদাহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে Read more

টাঙ্গাইলে টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ
টাঙ্গাইলে টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ

টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ দেয়ার অভিযোগ উঠেছে জেলা পাট উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, Read more

বাংলাদেশের মতো ব্যাংকিং খাতে লুটপাট আর কোনো দেশে হয়নি: অর্থ উপদেষ্টা
বাংলাদেশের মতো ব্যাংকিং খাতে লুটপাট আর কোনো দেশে হয়নি: অর্থ উপদেষ্টা

বাংলাদেশে ব্যাংকিং খাতে যেভাবে লুটপাট হয়েছে, তা আর কোনো দেশে হয়নি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার Read more

মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে টিনের চাল থেকে ছাঁটাই করা গাছের ডাল সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেবি বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু Read more

বাঘায় অভিযানে গ্রেফতার ‘ওয়ারেন্টভুক্ত’ জাহাঙ্গীর দেওয়ান
বাঘায় অভিযানে গ্রেফতার ‘ওয়ারেন্টভুক্ত’ জাহাঙ্গীর দেওয়ান

রাজশাহীর বাঘা থানার নিয়মিত অভিযানে শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলা বাজার এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জাহাঙ্গীর দেওয়ান (৪০) কে গ্রেফতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন