বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে নগরীর পোর্ট রোড এলাকার হোটেল রোদেলা থেকে বহুল সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর হোটেল রোদেলা ও আশপাশের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনাকালে হোটেল রোদেলার একটি কক্ষ থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে একজন পুরুষের সঙ্গে সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পাওয়া যায়। এ সময় তাদের সহযোগী আরও একজন তরুণীকে আটক করা হয়েছে। স্বামী-স্ত্রী পরিচয় দিলেও টিকটকার মাহিয়া মাহি প্রাথমিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, হোটেল রোদেলা থেকে ২জন তরুণী ও ১ জন ছেলেকে থানা হেফাজতে আনা হয়েছে। এর মধ্যে স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। অপরদিকে, বহুল সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পুরুষ সঙ্গীসহ আটকের খবর পেয়ে তাৎক্ষণিক সংবাদকর্মীরা ওই হোটেলের সামনে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করার সময় মাহিয়া মাহি ও তার সঙ্গে থাকা অন্যান্য সহযোগীরা সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকাত কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায় না
জাকাত কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায় না

ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম। পবিত্র কোরআনের বহু স্থানে নামাজের পাশাপাশি জাকাত আদায়ের কথা বলা হয়েছে। জাকাত দাতার Read more

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে বৈঠকের আলোচনার মধ্যেই দেশটির ৫টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। Read more

দুই সন্তানকে হত্যার দায় স্বীকার করলেন মা
দুই সন্তানকে হত্যার দায় স্বীকার করলেন মা

গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছেন তাদের মা সালেহা বেগম।এমনটাই জানিয়েছে পুলিশ। নিহত দুই ভাই-বোন Read more

পাকুন্দিয়ায় অটোরিকশা ছিনতাইয়ে চালকের মৃত্যু, গ্রেপ্তার ২
পাকুন্দিয়ায় অটোরিকশা ছিনতাইয়ে চালকের মৃত্যু, গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চালককে অজ্ঞান করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন