সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে। দোষীদের কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম।শনিবার (১০ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিমানবন্দরের ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। সেখানে কিভাবে নিরাপত্তা বলয় পেরিয়ে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি থাইল্যান্ড গেলেন সেটি তদন্ত করে তিন সদস্যের কমিটি শিগগিরই রিপোর্ট দেবে। এছাড়া তার বিষয়ে এসবি থেকে মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞার কাগজ পাঠানো হয়েছে কিনা তা জানা নেই।শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে তিনি বলেন, প্রক্রিয়া সব সময় জারি আছে। আমরা তো চেষ্টাটা করছি ইন্টারপোলের মাধ্যমে। কিন্তু ওরা তো আর বলার সঙ্গে সঙ্গে কাজ করবে না। ওটা তো আমার আন্ডারে না। তারা আইন কানুন মেনে ব্যবস্থা নেবে।আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের প্রতিক্রিয়ায় তিনি বলেন, জন-ভোগান্তি এড়াতে যৌক্তিক আন্দোলনের জন্য রাস্তা অবরোধ না করার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই রাস্তা ছেড়ে এমন জায়গায় আন্দোলন করেন যেখানে ভোগান্তি না হয়। সেটা করতে পারলে সবচেয়ে ভালো। দাবি-দাওয়া অযৌক্তিক বলবো না। তবে উপযুক্ত জায়গায় করলে ভালো হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জিম্মিদের ফেরাতে ইসরায়েলে মন্ত্রী-এমপিদের বাড়ির সামনে বিক্ষোভ
জিম্মিদের ফেরাতে ইসরায়েলে মন্ত্রী-এমপিদের বাড়ির সামনে বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে কয়েকজন মন্ত্রী ও এমপির বাড়ির সামনে বিক্ষোভ Read more

উখিয়ার সীমান্তে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
উখিয়ার সীমান্তে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

উখিয়ার সীমান্ত ঘুমধুম বিওপির অভিযানে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার (৩৪) বিজিবির সদস্যরা।সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত Read more

লক্ষ্মীপুরে নিজ হাতে বিলবোর্ড-পোস্টার অপসারণ করলেন জামায়াতের প্রার্থী
লক্ষ্মীপুরে নিজ হাতে বিলবোর্ড-পোস্টার অপসারণ করলেন জামায়াতের প্রার্থী

নির্বাচনী আচরনবিধি রক্ষায় লক্ষ্মীপুরে নিজ হাতে বিলবোর্ড-পোস্টার অপসারণ করলেন জামায়াতের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।শুক্রবার (১২ডিসেম্বর) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার Read more

মৃত্যুর কাছে হার মানলেন কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ
মৃত্যুর কাছে হার মানলেন কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন দিনমজুর জাহাঙ্গীর হোসেন (৫২)। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।কিশোর গ্যাংয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন