আফ্রিকাজুড়ে অসংখ্য বিখ্যাত মসজিদ রয়েছে। এখানে আফ্রিকার কয়েকটি বিখ্যাত ও প্রসিদ্ধ মসজিদের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো:হাসান দ্বিতীয় মসজিদ:মরক্কোর কাসাব্লাঙ্কায় অবস্থিত হাসান দ্বিতীয় মসজিদ বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদগুলোর একটি। এটি প্রায় ৯ হেক্টর জমির ওপর নির্মিত।মরক্কোর সুলতান হাসান দ্বিতীয় এটি নির্মাণের উদ্যোগ নেন, এর নির্মাণ কাজ সম্পন্ন হয় ১৯৯৩ সালে।মসজিদটির মিনার বা মিনারেটের উচ্চতা ২১০ মিটার (৬৮৯ ফুট), যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মিনার।আবুজা ন্যাশনাল মসজিদ:নাইজেরিয়ার রাজধানী আবুজার ইন্ডিপেনডেন্স অ্যাভিনিউতে অবস্থিত আবুজা ন্যাশনাল মসজিদ। মসজিদটি নির্মিত হয়েছিল ১৯৮৪ সালে। ইবন তুলুন মসজিদ:মিসরের রাজধানী কায়রোতে অবস্থিত বিথ্যাত মসজিদগুলোর একটি ইবন তুলুন মসজিদ। জমির আকারের দিক দিয়ে এটি কায়রোর সবচেয়ে বড় মসজিদ এবং মিসর ও আফ্রিকার অন্যতম প্রাচীন মসজিদগুলোর একটি।ইতিহাসবিদদের মতে, এই মসজিদের নির্মাণ সম্পন্ন হয় ২৬৫ হিজরিতে।ডজেনের গ্রেট মসজিদ:বিশ্বের সবচেয়ে বড় কাদামাটির ইটের তৈরি মসজিদ হিসেবে বিখ্যাত ডজেনের গ্রেট মসজিদ। অনেক স্থপতি এটিকে সুদানো-সাহেলিয়ান স্থাপত্যশৈলীর অন্যতম মহৎ সৃষ্টি হিসেবে বিবেচনা করেন। সম্পূর্ণ কাদামাটি দিয়ে নির্মিত এই মসজিদ মালির জেনি নামে একটি এলাকায় অবস্থিত। ফলে এটি সারা বিশ্বে ‘গ্রেট মস্ক অব জেনি’ নামেই অধিক পরিচিত।জোহানেসবার্গের গ্র্যান্ড মসজিদ:জোহানেসবার্গের গ্র্যান্ড মসজিদটি নামাজ এবং ধর্মীয় শিক্ষার কেন্দ্র। এর মধ্যে রয়েছে অটোমান স্থাপত্যশৈলীর একটি মসজিদ। এটি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের মুসলিম এবং অ-মুসলিম উভয়ের জন্যই প্রধান আকর্ষণ।পিপলস মসজিদ কমপ্লেক্স:এই মসজিদ তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থা এবং আজিজ মাহমুদ হুদায়ী ফাউন্ডেশনের সহযোগিতায় নির্মিত হয়েছে। ২০২১ সালের ১৫ জুলাই ঘানার আকরা শহরে মসজিদটি উদ্বোধন করা হয়।খার্তুমের গ্র্যান্ড মসজিদ:সুদানের রাজধানী খার্তুমের বিখ্যাত মসজিদগুলোর একটি খার্তুমের গ্র্যান্ড মসজিদ। এটি রাজধানী খার্তুমের অন্যতম নিদর্শন। মসজিদটি ১৯০০ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল।উক্ববা ইবনে নাফি মসজিদ:এই মসজিদটি তিউনিসিয়ার ইউনেসকো হেরিটেজ শহর খাইরউয়ানে অবস্থিত। এটি উত্তর আফ্রিকার অন্যতম বৃহৎ ইসলামী নিদর্শন।৫০ হিজরিতে (প্রায় ৬৭০ খ্রিষ্টাব্দে) মসজিদটি নির্মিত হয়। মসজিদটি ৯,০০০ বর্গমিটার এর বেশি জমির ওপর নির্মিত।নাইজারের আগাদেজ গ্র্যান্ড মসজিদ:নাইজারের আগাদেজ গ্র্যান্ড মসজিদটি প্রথম নির্মাণ করা হয় ১৫১৫ সালে। মসজিদটি নির্মাণ করেন বিখ্যাত আলেম ইমাম বাখিলি (রহ.)।এর মিনারেটের উচ্চতা ২৭ মিটার, যা মসজিদটিকে সবচেয়ে উঁচু কাদামাটির ইটের স্থাপনা হিসেবে পরিচিত করেছে। মসজিদটি বিশ্বব্যাপী পর্যটক ও গবেষকদের আকর্ষণের কেন্দ্র।সূত্র : টিআরটিি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার Read more

নিরাপত্তা শঙ্কায় ইসির দ্বারস্থ ফুয়াদ-সিগমা
নিরাপত্তা শঙ্কায় ইসির দ্বারস্থ ফুয়াদ-সিগমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিত আবেদন করেছেন  আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক Read more

এইচএসসিতে যশোর বোর্ডে ২০ কলেজে সবাই ফেল
এইচএসসিতে যশোর বোর্ডে ২০ কলেজে সবাই ফেল

এবারের এইচএসসি পরীক্ষা ফলাফলে যশোর বোর্ডে ২০ কলেজের সকল শিক্ষার্থী ফেল করেছে!  শিক্ষা বোর্ডের দেয়া তথ্যানুযায়ী, শতভাগ ফেল করা কলেজগুলো হচ্ছে- Read more

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ
শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারকে Read more

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা 
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা 

দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (০৩ জুলাই) অধিদপ্তরের সহকারী পরিচালক Read more

গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত
গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত

পটুয়াখালীর গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের ৫ নম্বর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন