বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এক গুরুতর সতর্কবার্তা দিয়েছে সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান সাইবেল। প্রতিষ্ঠানটি সম্প্রতি এমন কিছু বিপজ্জনক অ্যাপের তালিকা প্রকাশ করেছে, যেগুলো মূলত ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ব্যবহারকারীদের টার্গেট করে অর্থ চুরি করছে।এই অ্যাপগুলো দেখতে জনপ্রিয় ডিজিটাল ওয়ালেট অ্যাপের মতো, যেমন- সুশিসোয়াপ, প্যানকেকসোয়াপ, হাইপারলিকুইড, রেডিয়াম ইত্যাদি। তবে এগুলো আসলে প্রতারণামূলক ফিশিং অ্যাপ, যা ব্যবহারকারীর ব্যক্তিগত মেমোনিক ফ্রেজ বা গোপন কোড চেয়ে নেয় এবং তারপর আসল ওয়ালেট থেকে সম্পূর্ণ অর্থ তুলে নেয়।সাইবেল জানায়, এই অ্যাপগুলো গুগল প্লে স্টোরেও প্রবেশ করতে সক্ষম হয়েছিল। এতে ব্যবহার করা হয়েছে হুবহু আসল অ্যাপের নাম, আইকন এবং বিবরণ। এমনকি হ্যাক করা ডেভেলপার অ্যাকাউন্ট ব্যবহার করে এগুলো আপলোড করা হয়, যাতে ব্যবহারকারীদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়।মুছে ফেলতে বলা বিপজ্জনক অ্যাপগুলোর তালিকা:প্যানকেকসোয়াপ (PancakeSwap)সুশিসোয়াপ (SushiSwap)হাইপারলিকুইড (Hyperliquid)রেডিয়াম (Raydium)বুলএক্স ক্রিপ্টো (BullX Crypto)সুইয়েট ওয়ালেট (Suiet Wallet)ওপেন ওসান এক্সচেঞ্জ (OpenOcean Exchange)মিটিওরা এক্সচেঞ্জ (Meteora Exchange)হারভেস্ট ফাইন্যান্স ব্লগ (Harvest Finance Blog)প্রতিটি অ্যাপে একই ধরনের ফিশিং লিংক, কোড এবং গঠন লক্ষ্য করা গেছে, যা প্রমাণ করে এগুলো একটি সুসংগঠিত আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্রের অংশ।কী করণীয় আপনার?যদি আপনার ফোনে উপরের তালিকায় থাকা কোনো অ্যাপ থাকে, অবিলম্বে মুছে ফেলুন।ক্রিপ্টো ওয়ালেট বা এক্সচেঞ্জ অ্যাপ ডাউনলোড করার সময় শুধুমাত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত লিংক ব্যবহার করুন।সবসময় গুগল প্লে প্রোটেক্ট চালু রাখুন।সাইবেল আরও জানায়, এখন পর্যন্ত অন্তত ৫০টিরও বেশি ভুয়া ডোমেইন থেকে এই ধরনের প্রতারণামূলক অ্যাপ ছড়ানো হয়েছে। এরই মধ্যে বেশিরভাগ অ্যাপকে শনাক্ত করে গুগলকে রিপোর্ট করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গেলেন ডা. জুবাইদা
অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গেলেন ডা. জুবাইদা

অসুস্থ মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (০৬ Read more

‘দূগাপুজায় আমাদের বিশেষ টহল জোরদার করা হয়েছে’
‘দূগাপুজায় আমাদের বিশেষ টহল জোরদার করা হয়েছে’

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দূগাপুজায় আমাদের বিশেষ টহল জোরদার করা হয়েছে, এছাড়াও আমাদের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে Read more

কোটালীপাড়ায় ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
কোটালীপাড়ায় ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যৌথ অভিযানে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। আজ রবিবার (১৫ জুন) সকালে উপজেলার ঘাঘর বাজার, মহুয়া-মোড় ও আরডিও Read more

কুষ্টিয়ায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
কুষ্টিয়ায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

মিরপুরে সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের গ্রাম পোড়াদহের আখের মোড়ে Read more

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন Read more

গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল
গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, তারা গাজার কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল দখল ও নিয়ন্ত্রণের জন্য বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন