আন্দোলনরত অনুসারীদের নতুন নির্দেশনা দিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মঙ্গলবার (২০ মে) ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে নির্দেশনা তিনি।ফেসবুকে ইশরাক হোসেন লিখেন, আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাদের অসম্মান হয় এ রকম কিছু করা থেকে শতভাগ বিরত থাকি। আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যের মধ্য দিয়ে তাদেরকে সতর্ক করি, তাদের ভুল ধরিয়ে দেই কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে।ইশরাক হোসেন আরও লিখেন, অনেক তো দেখে আসছি আর পেছনের দিকে দেশটাকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করব, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেব, নির্বাচনী স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেব। এমনকি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলনও করব। কিন্তু ভাষা ও ব্যবহার যাতে শত্রুও সমালোচনা করতে না পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে বাড়ি থেকে গাঁজা উদ্ধার
জীবননগরে বাড়ি থেকে গাঁজা উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় জীবননগরে অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে Read more

কোস্ট গার্ডের অভিযানে বরিশালে বিপুল পরিমাণ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ
কোস্ট গার্ডের অভিযানে বরিশালে বিপুল পরিমাণ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

বরিশালের হিজলায় মেঘনা নদীতে  সহ ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩ টি ড্রেজার, ৩৬ টি Read more

সম্পর্কের নতুন ধারা ‘টুইন ফ্লেম’
সম্পর্কের নতুন ধারা ‘টুইন ফ্লেম’

টুইন ফ্লেম’ তরুণদের মধ্যে বেশ আলোচিত শব্দ। দুই প্রান্তের বিপরীত লিঙ্গের দুজন মানুষের মধ্যে যদি নানা বিষয়ে মানসিক মিল বা Read more

‘সাংসারিক জীবনে ব্যর্থতার শেষ নেই’, হঠাৎ স্ত্রীর ছবি দিয়ে কেন বললেন চঞ্চল?
‘সাংসারিক জীবনে ব্যর্থতার শেষ নেই’, হঠাৎ স্ত্রীর ছবি দিয়ে কেন বললেন চঞ্চল?

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু। অভিনয় জীবনের পাশাপাশি দেড় যুগের দাম্পত্য Read more

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের Read more

নিখোঁজের ৩ দিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার
নিখোঁজের ৩ দিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

ভোলার তজুমদ্দিনে নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে এক বাকপ্রতিবন্ধীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরের বুকে ও ডান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন