চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় একদিনে শিয়ালের কামড়ে শিশুসহ চারজন আহত হয়েছেন। হঠাৎ শিয়ালের এ আক্রমণে গ্রামীণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক ও কর্ণফুলী উপজেলার বড়উঠান গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক গ্রামের মাহবুব আলী (৩৭), কর্ণফুলী উপজেলার বড়উঠান গ্রামের শিশু ফাতেমা আকতার (৪), একই এলাকার মোহাম্মদ কাইয়ুম (২২) এবং মো. মাহবুব (৬০)।আহতদের প্রথমে স্থানীয়রা উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসা শেষে প্রাথমিক সুস্থ হয়ে তারা বাড়ি ফেরেন।গুয়াপঞ্চক গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘রাতে হঠাৎ শিয়াল এসে মাহবুব ভাইকে কামড়ে দেয়। আমরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করি। এর আগে আমাদের এলাকায় এভাবে শিয়াল মানুষের ওপর হামলা করেনি।’বড়উঠান গ্রামের ইউসুফ আলী বলেন, ‘সন্ধ্যার পর থেকে গ্রামে এখন সবাই আতঙ্কে থাকে। বাচ্চাদের বাইরে বের হতে দিচ্ছি না। শিয়াল ঝোপঝাড় থেকে বের হয়ে হঠাৎ আক্রমণ করছে। দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।’আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আহমেদ নাঈম বলেন, ‘শিয়ালের কামড় কুকুরের কামড়ের মতোই ভয়ংকর। প্রথমে ক্ষতস্থান ভালোভাবে সাবান ও পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর অবশ্যই ভ্যাকসিন নেওয়া জরুরি।’জানতে চাইলে পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘প্রথমে তিনজন চিকিৎসা নিতে আসেন, পরে বৃদ্ধ মাহবুব সাহেব আসেন। আমরা সবাইকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। শিয়ালের কামড়ে র‌্যাবিসের ঝুঁকি থাকে, তাই সাবধানে চলাফেরা করতে হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংবিধান সংশোধনসহ একগুচ্ছ প্রস্তাব এনসিপির
সংবিধান সংশোধনসহ একগুচ্ছ প্রস্তাব এনসিপির

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংবিধান সংশোধনে গণভোটসহ একগুচ্ছ প্রস্তাব রেখেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে Read more

৪৪তম বিসিএসের ভাইভা শুরু ২০ মে
৪৪তম বিসিএসের ভাইভা শুরু ২০ মে

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. Read more

ক্যান্সার আক্রান্ত শিশু ইয়াফি’র বাঁচার আকুতি
ক্যান্সার আক্রান্ত শিশু ইয়াফি’র বাঁচার আকুতি

আল্লাহ্, আমার রোগ সারিয়ে দাও। আমি কষ্ট পাচ্ছি, আমি বাঁচতে চাই। আল্লাহ আমাকে বাঁচাও! প্রতিদিন অন্তত দশবার আযান দিতে দিতে Read more

ভাঙ্গুড়ায় গভীর রাতে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ
ভাঙ্গুড়ায় গভীর রাতে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।রোববার (১১ মে) দিবাগত রাত ২টার দিকে ভাঙ্গুড়া Read more

পাকিস্তান বাণিজ্য বন্ধ ঘোষণায় ভারতের ক্ষতি ১.১৪ বিলিয়ন ডলার: পিবিএফ
পাকিস্তান বাণিজ্য বন্ধ ঘোষণায় ভারতের ক্ষতি ১.১৪ বিলিয়ন ডলার: পিবিএফ

ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পরে যেসব অস্থিরতা তৈরি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো বাণিজ্য। এ হামলায় ইসলামাবাদের Read more

রাতারাতি পুকুরে গিয়ে দাঁড়াল কাঁঠাল গাছ, কৌতূহলে এলাকাবাসী
রাতারাতি পুকুরে গিয়ে দাঁড়াল কাঁঠাল গাছ, কৌতূহলে এলাকাবাসী

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়াদী ইউনিয়নের মাইজারচর গ্রাম। গত কয়েকদিন আগেও একটি কাঁঠাল গাছ ছিল রাস্তার পাশে। কিন্তু রাতারাতি এটি অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন