চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পরিচালিত পৃথক দুটি প্রশাসনিক অভিযানে মোট সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২৮ মে) অভিযানগুলো পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। বাজারে বিভিন্ন মুদি ও মসলা দোকানে অভিযান চালিয়ে দেখা যায়, অনেক দোকানে পণ্যের নির্ধারিত মূল্য তালিকা ঝুলানো হয়নি, যা ভোক্তাদের অধিকার লঙ্ঘনের সামিল। এই অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুটি মুদি দোকানকে ৫,০০০ টাকা করে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, জনস্বাস্থ্যের সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী আরও পাঁচটি মামলায় মোট ১৭,৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রকাশ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের দায়ে ব্যক্তিগতভাবে জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে ইউএনও তাহমিনা আক্তার বলেন, ‘মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি দোকানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ তিনি আরও জানান, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি চালিয়ে যাবে এবং ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসা-বাণিজ্যের স্বচ্ছতা বজায় রাখতে এবং জনস্বার্থ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন, তামাকজাত দ্রব্যের নিয়ন্ত্রিত ব্যবহার ও আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এভারেস্ট জয় করতে কোর্স করেছেন শরীফুল রাজ
এভারেস্ট জয় করতে কোর্স করেছেন শরীফুল রাজ

বাংলা সিনেমার অন্য কোনও তারকা এর আগে কখনও এভারেস্ট জয় করেছেন কিংবা সে পথে পা বাড়াবার স্বপ্ন দেখেছেন, এমনটা শোনা Read more

ভারতে ফের ভেঙে পড়ল যুদ্ধবিমান, পাইলট নিহত
ভারতে ফের ভেঙে পড়ল যুদ্ধবিমান, পাইলট নিহত

ভারতের রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামে বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ২ জন Read more

গাজায় ঈদের আগের দিন ইসরায়েলের হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত
গাজায় ঈদের আগের দিন ইসরায়েলের হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত

আজ শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যে। তার আগের দিন, অর্থাৎ বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় Read more

পাকুন্দিয়ায় জুমার নামাজে যাওয়ার পথে বাসচাপায় মুসল্লির মৃত্যু
পাকুন্দিয়ায় জুমার নামাজে যাওয়ার পথে বাসচাপায় মুসল্লির মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুমার নামাজে যাওয়ার পথে বাসচাপায় আব্দুল হেকিম (৭৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঘটনায় চালকসহ বাসটি আটক করে Read more

নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৪
নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৪

নেপালে ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। বিভিন্ন হাসপাতালের বরাতে এ তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম Read more

এশিয়ান কাপ আরচ্যারির ফাইনালে বাংলাদেশের আলিফ
এশিয়ান কাপ আরচ্যারির ফাইনালে বাংলাদেশের আলিফ

সিঙ্গাপুরে চলমান এশিয়ান কাপ আরচ্যারি স্টেজ-২ প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য বড় সাফল্য এনে দিয়েছেন রিকার্ভ বিভাগের আরচ্যার আলিফ আব্দুর রহমান। পুরুষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন