চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে দেড় বছরের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ১নং বৈরাগ মোহাম্মদপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের বাসিন্দা শাখাওয়াত হোসেন শাকিলের একমাত্র কন্যা সোহা (১) বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের কোনো এক সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরের ধারে চলে যায়। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে অবস্থিত পুকুরে থেকে দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।নিহত শিশুর চাচা নাজিম উদ্দীন (৩০) বলেন, “আমাদের বাড়ির সামনেই পুকুর। খেলতে খেলতে একপর্যায়ে সে সবার অজান্তে পুকুরের পাড়ে চলে যায় এবং সেখানে পড়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”ঘটনার বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা ও স্বজনরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণফুলী টানেল অলাভজনক, সমাধান সিটি করপোরেশন সম্প্রসারণে: চসিক মেয়র
কর্ণফুলী টানেল অলাভজনক, সমাধান সিটি করপোরেশন সম্প্রসারণে: চসিক মেয়র

দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশের টানেলকে অলাভজনক প্রকল্প থেকে লাভজনক ও টেকসই করতে আশপাশের এলাকাগুলোকে সিটি করপোরেশনের আওতায় আনতে হবে Read more

রাঙ্গামাটিতে জমজমাট কোরবানির পশুর হাট
রাঙ্গামাটিতে জমজমাট কোরবানির পশুর হাট

কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাঙ্গামাটির কোরবানির পশুর বাজার। রাঙ্গামাটি শহরের পৌর ট্রাক টার্মিনালে পশুর হাটে পাহাড়ি গরুর চাহিদা Read more

চাঁদাবাজের মুখোশ পাল্টেছে, অপকর্মের চেহারা নয়: ভিপি নূর
চাঁদাবাজের মুখোশ পাল্টেছে, অপকর্মের চেহারা নয়: ভিপি নূর

চাঁদাবাজ ও দখলবাজদের চেহারা বদলালেও তাদের অপকর্ম থামেনি। এমন অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল Read more

কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির নয়া কমিটি গঠন
কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির নয়া কমিটি গঠন

গাজীপুর জেলার কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৪ নভেম্বর) বাদ মাগরিব কাপাসিয়া প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর Read more

জাতীয় নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
জাতীয় নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সারাদেশে ৩০০ সংসদীয় আসনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন