আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের আগৈলঝাড়ায় দুই ছাত্রদল নেতাকে হাতুড়ি পেটার অভিযোগ উঠেছে অপর ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে আগৈলঝাড়া বাইপাস পেট্রোল পাম্পের সামনে ঘটনাটি ঘটেছে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইউনিয়ন ছাত্রদল নেতা রুবেল হাওলাদারকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অপর আরেক ছাত্রদল নেতাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে আগৈলঝাড়া থানার এসআই সোমেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহত রুবেল হাওলাদার আগৈলঝাড়া উপজেলার রাংতা ইউনিয়নের রাজিহার ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক। আহত ছাত্রদল নেতা রুবেলের বড় ভাই রাসেল হাওলাদার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্ব শক্রতার জের ধরে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম নাঈমুল রহমান তার বাহিনী নিয়ে আমার ছোট ভাই রুবেলের উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন। অন্য প্রকাশে অনিচ্ছুক উপজেলার ছাত্রদলের এক নেতা বলেন, আগৈলঝাড়ায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসি। উপজেলায় এসে দেখতে পাই তিনি একটি প্রোগ্রামে গিয়েছেন। পরে আমরা নেতাকর্মীরা এলাকায় মাদক বিরোধী একটি সমাবেশ করার জন্য নিজেরা আলোচনা করি। আলোচনা শেষে বাড়ি ফেরার পথে উপজেলার ছাত্রদল নেতা নাঈমুল তার লোক ছাত্রদল নেতা শাওন ফকির, হাসান সরদার, আকাশ ফকিরসহ আরও কয়েকজনকে নিয়ে পরিকল্পিতভাবে রুবেলের উপর হামলা চালায়। তিনি আরো বলেন, হামলাকারীদের হামলায় রুবেল মাথায় গুরুতর আঘাত পান। বর্তমানে রুবেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। অন্যদিকে অপর ছাত্রদল নেতা হাসান সরদার জানান, ছাত্রদল নেতা রুবেল হাওলাদার পূর্ব বিরোধের জের ধরে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে হামলা করতে গিয়েছিল। একটু পরে দেখি রুবেলকে মেরে মাটিতে ফেলে রেখেছে। আহত ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের পরে উপজেলার বাইপাস সড়কে মেসার্স আগৈলঝাড়া ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে বসে এলাকার আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক নাইমুল ইসলাম, হাসান সরদার ও শাওন ফকিরের সাথে রাজিহার ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাওলাদারের সাথে কথা কাটাকাটি হচ্ছে। কথাকাটাকাটির এক পর্যায়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদ ১০-১২টি মোটরসাইকেলে ২০-২৫ জন ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রদল নেতা রুবেল হাওলাদার উত্তেজিত হয়। এর একপর্যায় নাইমুল ইসলাম ও তার সহযোগীরা পাশ্ববর্তী মোটরসাইকেল গ্যারেজ থেকে হাতুড়ি এনে রাজিহার ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাওলাদারের উপর অর্তকিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। বাধা দিতে গেলে বাগধা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুহিম মিয়াকেও পিটিয়ে আহত করেন তারা। বিষয়টি জানার জন্য অভিযুক্ত নাইমুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার সাথে থাকা ছাত্রদল নেতা হাসান সরদার জানান, ছাত্রদল নেতা রুবেল হাওলাদার পূর্ব বিরোধের জের ধরে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে মারতে গিয়েছিল। একটু পরে দেখি রুবেলকে কারা যেন মেরে মাটিতে ফেলে রেখেছে। তবে আমরা কোন হামলা চালাইনি তার উপর। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, মারামারি সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসআই সৌমেন বিশ্বাসকে পাঠিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। কেউ লিখিত অভিযোগ দিলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রাম জেলা খাদ্য গুদাম থেকে উধাও ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ টন চাল!
কুড়িগ্রাম জেলা খাদ্য গুদাম থেকে উধাও ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ টন চাল!

কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় গরমিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (১১ জানুয়ারি) জেলা Read more

ইসরায়েলের বিপক্ষে ম্যাচকে ঘিরে ইতালিজুড়ে বিক্ষোভ
ইসরায়েলের বিপক্ষে ম্যাচকে ঘিরে ইতালিজুড়ে বিক্ষোভ

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে একটি ম্যাচ খেলার কথা আছে ইতালির। আর এ ম্যাচকে ঘিরে চরম নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। Read more

ইরাকের কিরকুক বিমানবন্দরে রকেট হামলা
ইরাকের কিরকুক বিমানবন্দরে রকেট হামলা

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুকের প্রধান বিমানবন্দরে রকেট হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০১ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে কিরকুকে দু’টি বিস্ফোরক Read more

হিজড়া সেজে ছিনতাই, যুবক আটক
হিজড়া সেজে ছিনতাই, যুবক আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় সোমবার (২৮ এপ্রিল) বিকেলে হিজড়া সেজে টাকা আদায়ের সময় এক যুবককে আটক করেছে স্থানীয়রা।প্রত্যক্ষদর্শীরা জানান, Read more

টঙ্গীতে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ
টঙ্গীতে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

টঙ্গীতে অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন প্রতিবন্ধী সুরক্ষা Read more

রোহিঙ্গার পাসপোর্ট জালিয়াতি: সাবেক কাউন্সিলর ও এএসআইসহ ৫ জনের নামে অভিযোগপত্র
রোহিঙ্গার পাসপোর্ট জালিয়াতি: সাবেক কাউন্সিলর ও এএসআইসহ ৫ জনের নামে অভিযোগপত্র

বাংলাদেশি পাসপোর্ট পেতে রোহিঙ্গাদের সহায়তার অভিযোগে সাবেক জনপ্রতিনিধি ও পুলিশের এক সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন