জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তাঁর স্ত্রীকে শেরপুরে মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে আটক করেছে জনতা। পরে রাত সাড়ে ১০ টা দিকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হলে পরে রাত সাড়ে ১১ দিকে সাবেক ভূমিমন্ত্রীর অসুস্থতা ও বয়সের বিবেচনায় থানায় মুছলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক মোবাইল ফোনে বলেন,’রাত সাড়ে ১০ টা দিকে জামালপুর সদর থানায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে কোন মামলা না থাকায় এবং শারীরিক অসুস্থ থাকায় ও বয়সের বিবেচনায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে থানায় মুছলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেয়া হয়েছে। তাঁর পরিবারের লোক এসেছিল, তাঁরা নিয়ে গেছে‌।জানা গেছে, ‘সাবেক ভূমিমন্ত্রী শেরপুর সাব রেজিস্ট্রার কার্যালয়ে জমি রেজিস্ট্রির সময় স্থানীয় জনতা রেজাউল করিম হীরাকে ঘিরে ফেলেন। পরে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। এসময় তাঁরা সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে সাবেক মন্ত্রী ও তাঁর স্ত্রীকে থানায় নিয়ে যায়।উল্লেখ্য, রেজাউল করিম হীরা বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ ও সংসদ সদস্য ছিলেন। তিনি জামালপুর-৫ থেকে ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০০৯-২০১৪ মেয়াদে ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।তিনি একসময় জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে উপদেষ্টা ছিলেন। তাঁর স্ত্রী সালমা খাতুন জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতে গোসলের পরেও অপরিষ্কার বিছানায় ঘুম লাভজনক নয়
রাতে গোসলের পরেও অপরিষ্কার বিছানায় ঘুম লাভজনক নয়

গোসল করলে মানুষের শরীর পরিচ্ছন্ন হয়। আলাদা একটা আবেশ ও চঞ্চলতা কাজ করে। শরীর ও মন চাঙ্গা হয়ে ওঠে। ফলে Read more

দোষীকে ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নাহিদের
দোষীকে ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নাহিদের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করার ঘটনায় দোষীকে ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ Read more

৪৯তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে আজ
৪৯তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে আজ

এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ১০ দিনের মধ্যে ৪৯তম (বিশেষ) বিসিএসের ফল রবিবার (১৯ অক্টোবর) প্রকাশ করা হতে পারে।পিএসসি জানিয়েছে, ফল Read more

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের শেয়ার-ব্যাংক হিসাব জব্দের আদেশ
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের শেয়ার-ব্যাংক হিসাব জব্দের আদেশ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহ আলম) ও তার পরিবারের সদস্যদের কোম্পানির ১ হাজার ৪৭৭ কোটি ৮৯ লাখ ৩১ Read more

নবীনগরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
নবীনগরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে উপজেলার ইব্রাহিমপুর Read more

ওয়াশিংটনকে বার্তা পাঠাতে কেন কাতারের মার্কিন ঘাঁটি বেছে নিল ইরান?
ওয়াশিংটনকে বার্তা পাঠাতে কেন কাতারের মার্কিন ঘাঁটি বেছে নিল ইরান?

মধ্যপ্রাচ্যের অন্য অনেক দেশের তুলনায় কাতারের সাথে ইরানের সম্পর্ক তুলনামূলক ভালো হওয়া সত্ত্বেও কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাটিতে ইরান হামলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন