আজ থেকে বাড়তে পারে বৃষ্টি তবে সামগ্রিকভাবে সারা দেশে বৃষ্টি বাড়ার তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে দিনের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, ‘বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।তবে খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। মূলত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে। আগামী ১৪ বা ১৫ সেপ্টেম্বরের দিকে বৃষ্টিপাতের তীব্রতা আরো কিছুটা বাড়তে পারে। এতে তখন তাপমাত্রাও কিছুটা কমতে পারে।’এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।গতকাল সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে মাত্র ১৫টিতে বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত্ম আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে, ৪৭ মিলিমিটার। ঢাকায় এসময় রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ ছিল এক মিলিমিটারেরও কম।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়, ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.৪ ডিগ্রি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান
এবার এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) থেকে বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন Read more

শেকৃবিতে শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী পালিত
শেকৃবিতে শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

আজ ২৭ এপ্রিল, ২০২৫, রবিবার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও কৃষকবন্ধু শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী Read more

আলফাডাঙ্গায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
আলফাডাঙ্গায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় পানিতে ডুবে আবু তালহা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে সাড়ে ৩টার দিকে উপজেলার Read more

হাকিমপুরে অ্যাম্বুলেন্স জটিলতায় বিনা চিকিৎসায় মৃত্যু, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
হাকিমপুরে অ্যাম্বুলেন্স জটিলতায় বিনা চিকিৎসায় মৃত্যু, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজে যাওয়ার অনুমতি না থাকায় সময়মতো উন্নত চিকিৎসা পাননি মো. আমজাদ Read more

ভৈরবে ৬০ ভারতীয় ফোসকা সহ বাল্কহেড জব্দ, আটক ৪
ভৈরবে ৬০ ভারতীয় ফোসকা সহ বাল্কহেড জব্দ, আটক ৪

মেঘনা নদীতে ভৈরব নৌ থানা পুলিশের অভিযানে ৬০ বস্তা ভারতীয় ফোসকা ও ছয় হাজার ৪শত পিস জিলেট ব্লেড উদ্ধার করা Read more

মানবিক ডা. নিকুঞ্জ বিহারীর সাফল্যের গল্প
মানবিক ডা. নিকুঞ্জ বিহারীর সাফল্যের গল্প

যশোরের গাইনী বিভাগের অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার বিকল্প পদ্ধতিতে রক্তপাত ছাড়াই সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া অস্ত্রোপচার করে সফলতার নতুন রেকর্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন