আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্ধের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়া সহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।রবিবার (৪ জানুয়ারি) নাটোর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ মো. জাহিদ হাসান স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকজ করা হয়। শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম।শোকজ নোটিশে বলা হয়, আপনি (তাইফুল ইসলাম টিপু) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী। গত ২ জানুয়ারি লালপুর উপজেলার গোপালপুর বাজার এলাকায় আপনার সমর্থকরা মাথায় কলস নিয়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন। উক্ত ঘটনার প্রতিবেদন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার অনলাইন ও যমুনা টিভিতে প্রকাশিত হয়েছে।রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী, ভোট গ্রহণের নির্ধারিত দিনের ৩ সপ্তাহ পূর্বে কোনো নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ। অনুসন্ধান কমিটি উক্ত স্থান পরিদর্শন এবং মিডিয়ার মাধ্যমে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। এই কার্যক্রম বিধি ১৮-এর স্পষ্ট লঙ্ঘন বলে কমিটির নিকট প্রতীয়মান হয়েছে।শোকজ নোটিশে বলা হয়েছে, উক্ত বিধি লঙ্ঘনের দায়ে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং নির্বাচন কমিশন সচিবালয়ে সুপারিশ প্রেরণ করা হবে না, তার ব্যাখ্যা আগামী ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় নাটোর জজ কোর্টের নিচতলায় কমিটির কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো। এর ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু বলেন, “শোকজের বিষয়টি এখনো জানিনি, ক্যাম্পিংয়ে রয়েছি। এটা রুটিং ওয়ার্ক। বাসায় গিয়ে জানতে পারব।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে ঘিরে নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই বক্তব্যে ভুয়া ধর্ষণ প্রসঙ্গ Read more

শতাধিক মৎস্যজীবীর জীবিকা অনিশ্চিত, উল্লাপাড়ায় নদী ইজারার অভিযোগ
শতাধিক মৎস্যজীবীর জীবিকা অনিশ্চিত, উল্লাপাড়ায় নদী ইজারার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় একটি মসজিদ কমিটির বিরুদ্ধে নদী ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে এলাকার শতাধিক মৎস্যজীবীর জীবিকা অনিশ্চিত হয়ে Read more

স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে যা করে, তা ধারণার তুলনায় অনেক জটিল, বলছেন গবেষকরা
স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে যা করে, তা ধারণার তুলনায় অনেক জটিল, বলছেন গবেষকরা

স্ক্রিন টাইম এখন খারাপ খবরের প্রতীক হয়ে গেছে, তরুণদের মধ্যে হতাশা, আচরণগত সমস্যা এবং ঘুমের অভাবের জন্য একে দায়ী করা Read more

স্বাধীনতার ৫৪ বছরেও ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি পাননি ওয়াজ উদ্দিন তালুকদার
স্বাধীনতার ৫৪ বছরেও ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি পাননি ওয়াজ উদ্দিন তালুকদার

ওয়াজ উদ্দিন তালুকদার প্রথমে ট্রেনিং করেন আনসারে। পরবর্তীতে যোগ দেন আনসার ব্যাটেলিয়নে। চাকরি থেকেই গিয়েছিলেন যুদ্ধে। যুদ্ধ চলাকালীন কুষ্টিয়ার ওয়ারলেস Read more

‘হাসিনার মতো মিথ্যাবাদী স্বৈরাচার পৃথিবীর ইতিহাসে জন্ম হয়নি’
‘হাসিনার মতো মিথ্যাবাদী স্বৈরাচার পৃথিবীর ইতিহাসে জন্ম হয়নি’

পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মত কোনো স্বৈরাচারের জন্ম হয়নি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।জুলাই বিপ্লবে গণহত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় Read more

চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটোর বিরুদ্ধে গণপূর্ত অধিদপ্তরে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছে একাধিক ঠিকাদার। চলতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন