বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। মে মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।রোববার (১১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি। তার দেওয়া তথ্যমতে, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘শক্তি’।ফেসবুক পোস্টে পলাশ বলেন, ব্রেকিং নিউজ, মে মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।পোস্টের সঙ্গে একটি ফটোকার্ড শেয়ার করেছেন আবহাওয়াবিদ পলাশ। এতে বলা হয়, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে মে মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে। সম্ভব্য ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি, এটি শ্রীলঙ্কার দেওয়া নাম।তিনি আরও বলেন, ২৪ থেকে ২৬ মে এর মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। তবে সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করার।বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, ১৬ থেকে ১৮ মের মধ্যে সাগরে একটি সার্কুলেশন তৈরি হতে পারে। এরপর সেটি ধাপে ধাপে লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের দিকে এগিয়ে আসে, তাহলে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া, ভারি বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জম্মু-কাশ্মিরে ভারতীয় ৩ সেনা নিহত
জম্মু-কাশ্মিরে ভারতীয় ৩ সেনা নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে সেনাবাহিনীর একটি গাড়ি গভীর গিরিখাতে পড়ে অন্তত ৩ সেনা নিহত হয়েছে। রোববার (০৪ মে) সকাল ১১টার Read more

অতিরিক্ত বৃষ্টিতে বিপাকে রাজশাহীর বাগমারার কৃষকরা
অতিরিক্ত বৃষ্টিতে বিপাকে রাজশাহীর বাগমারার কৃষকরা

রাজশাহীর বাগমারা উপজেলায় চলতি ধান মৌসুমে কৃষকরা অস্বাভাবিক আবহাওয়ার কারণে চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। হঠাৎ হঠাৎ বৃষ্টিপাত ও সূর্যের অনুপস্থিতি Read more

‘ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের দায়িত্ব নেবে বিএনপি’
‘ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের দায়িত্ব নেবে বিএনপি’

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পূর্ণ দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম Read more

টাঙ্গাইলে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই
টাঙ্গাইলে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ক্লুলেস (সূত্রবিহীন) একটি হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। প্রায় সাড়ে তিন বছর পূর্বের চাঞ্চল্যকর রফিকুল ইসলাম Read more

কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী যাত্রা শুরু রুমিন ফারহানার
কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী যাত্রা শুরু রুমিন ফারহানার

দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তার দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ Read more

বলুহ দেওয়ানের মেলায় অশ্লীল নৃত্য ও মাদকের আসর!
বলুহ দেওয়ানের মেলায় অশ্লীল নৃত্য ও মাদকের আসর!

যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানায় ৯ দিনব্যাপী 'বলুহ দেওয়ানের মেলায়' অশ্লীল নৃত্য ও মাদকের আসর বসার অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, পুলিশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন