বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে। আইনশৃঙ্খলার উন্নয়ন হবে, আমাদের রপ্তানি বাড়বে, স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ যেসব সমস্যা আছে সেগুলো সমাধানে ব্যবস্থা করা হবে। কারণ জনগণের কাছে দায়বদ্ধ সরকার। নির্বাচনে যদি জনগণ আমাদের রায় দেয়, আমরা শিল্পখাতে যে চাকরি কর্মসংস্থান হারানো গিয়েছে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টির জন্য ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান করার সিদ্ধান্ত ও প্রোগ্রাম নিয়েছি। এছাড়া কোন খাতে কত আত্মকর্মসংস্থান হবে তার উপরে বিস্তারিত কাজ করেছি এবং কিভাবে বাস্তবায়ন করা হবে সেটারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরের দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।পিআর প্রসঙ্গে আমীর খসরু চৌধুরী বলেন, ‘পিআর পদ্ধতি তো কেউ চাইতেই পারে, এটা তাদের অধিকার আছে। কিন্তু এটা তো বিএনপির দেয়ার বিষয় না, অন্য দলেরও দেয়ার কিছু নাই। কেউ যদি কিছু চায় আমরা যেখানে ঐক্যমত হয়েছি, তার বাইরেও কেউ যদি কিছু চায় তার অধিকার আছে। সেটা করতে হলে জনগণের কাছে যেতে হবে এবং আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা সংসদে নিয়ে আসতে হবে।’ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, ‘ফেব্রæয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। দেশকে যদি বাঁচাতে হয়, এই আপনারা যে কর্মসংস্থানের কথা বলছেন, আইনশৃঙ্খলার কথা বলছেন, বিভিন্নভাবে আজকে সবাই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা আজকে নির্বাচিত একটি সংসদ ও সরকার দেখতে চায়, যারা জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে, জবাবদিহি থাকবে এবং যাদের পেছনে জনগণের শক্তি থাকবে। সরকার এবং জনগণের সেতু বন্ধন নেই, আমরা আজকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি।’সন্ধ্যায় আমীর খসরু মাহমুদ চৌধুরী কুমুদিনী প্রাঙ্গণে পৌঁছলে তাকে স্বাগত জানান কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় এবং কুমুদিনী কর্তৃপক্ষের অন্যান্যরা।এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ, সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এসএম মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন মুফতি মুহিব্বুল্লাহ
নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন মুফতি মুহিব্বুল্লাহ

গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০) নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন। তিনি নিজেই নিজের পায়ে শিকল Read more

আনোয়ারায় র‍্যাবের চেকপোস্টে ইয়াবাসহ দুই নারী আটক
আনোয়ারায় র‍্যাবের চেকপোস্টে ইয়াবাসহ দুই নারী আটক

চট্টগ্রামের আনোয়ারায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার Read more

এশিয়ায় প্রথম ডিজিটাল অ্যানাটমি লার্নিং অ্যাপের যাত্রা শুরু
এশিয়ায় প্রথম ডিজিটাল অ্যানাটমি লার্নিং অ্যাপের যাত্রা শুরু

এশিয়ায় প্রথমবারের মতো মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ VirtuED–এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই অ্যাপের যাত্রা আনুষ্ঠানিক Read more

হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ আগুন
হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ আগুন

রাজধানীর হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া Read more

নেতানিয়াহু যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হবেন: মোসাদ
নেতানিয়াহু যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হবেন: মোসাদ

ইসরাইলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের জিম্মি ও মিসিং ইন অ্যাকশন ইউনিটের প্রাক্তন প্রধান রামি ইগ্রা বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর Read more

ভাঙ্গুড়ায় টানা ছয় দিন পর সূর্যের দেখা, ঝলমলে রোদে জনজীবনে স্বস্তি
ভাঙ্গুড়ায় টানা ছয় দিন পর সূর্যের দেখা, ঝলমলে রোদে জনজীবনে স্বস্তি

টানা ছয় দিন পর সূর্যের দেখা মিলেছে পদ্মা-যমুনা নদীবেষ্টিত উত্তরের জেলা পাবনার ভাঙ্গুড়া উপজেলায়। সকাল সকাল ঝলমলে মিষ্টি রোদে কৃষকসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন