বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্লান। সেই প্লানটা হলো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে। আমরা বাংলাদেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।তারেক রহমান বলেন, এদেশের মানুষ যদি আমাদের পাশে থাকে, আল্লাহর রহমত যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব। তিনি বলেন, আমরা রাসুল (সা.) এর ন্যায়পরায়নতায় আমরা দেশ পরিচালনা করার চেষ্টা করব। এ সময় নিজের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তারেক রহমান।তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতাসহ সর্বস্তরের মানুষ দল মত নির্বিশেষে এদেশের স্বাধীনতা ও সার্ভভৌমত্ব রক্ষা করেছেন।তিনি আরও বলেন, আমরা দেখেছি আমাদের তরুণরা ২৪ এর আগস্টে এদেশের স্বাধীনতাকে রক্ষা করতে কিভাবে আন্দোলন করেছে আমরা দেখেছি। ৭১ এ যারা শহীদ হয়েছেন, ২৪ এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের ঋণ শোধ করতে হলে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের Read more

খালেদা-তারেককে হত্যার ষড়যন্ত্রকারীরা দেশ থেকে বংশসহ নির্বাসিত: আলাল
খালেদা-তারেককে হত্যার ষড়যন্ত্রকারীরা দেশ থেকে বংশসহ নির্বাসিত: আলাল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্রকারীরা এখন দেশ থেকে বংশসহ নির্বাসিত হয়েছেন বলে মন্তব্য Read more

পলাশবাড়ী পৌর উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে দিনব্যাপী কর্মশালা
পলাশবাড়ী পৌর উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে দিনব্যাপী কর্মশালা

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় বহুমুখী উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় এবং এলজিইডি কর্তৃক Read more

অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড
অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্য যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম পৌঁছেছে নতুন রেকর্ড উচ্চতায়। বিনিয়োগকারীরা Read more

রোহিঙ্গা সংকট নিরসনে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব
রোহিঙ্গা সংকট নিরসনে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব

রোহিঙ্গা সংকট নিরসনে সাত দফা প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ‘মিয়ানমারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন