টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আছে এক মাসেরও কম সময়। তবে এর মধ্যেই ভারতে গিয়ে টুর্নামেন্ট খেলতে নিজেদের অস্বস্তিবোধের কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেন ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলতে যাওয়া নিয়ে নিরাপত্তা শঙ্কা আছে, সেটা পরিষ্কারভাবে জানিয়েছে বোর্ড। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে দাবি করেছে বিসিবির নতুন দাবিতে আরও একটি নতুন বিষয় যোগ হয়েছে।সংবাদমাধ্যমটি বলছে, এনডিটিভি দাবি করেছে, বিসিবি চাইছে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে গেলে দলের প্রতিটি সদস্যের জন্য আলাদা নিরাপত্তা নিশ্চয়তা। এতে শুধু খেলোয়াড় নয়, কোচ, সাপোর্ট স্টাফ, কর্মকর্তা—সবাই এর অন্তর্ভুক্ত।যদিও আইসিসির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, এখন আর সূচি ও ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। সম্প্রচারক ও আয়োজকদের প্রস্তুতি অনেক দূর এগিয়ে গেছে।তাছাড়া বিসিবির নিকট আইসিসি তাদের পূর্ণ নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেছে এবং বিভিন্ন বিকল্প প্রস্তাব করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব বিসিবির ওপরই ছেড়ে দিয়েছে।  আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
নরসিংদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদীতে অতিরিক্ত গতির অনিয়ন্ত্রিত মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার( ২২ মে) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট এর দিকে Read more

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক। এতে সড়কের Read more

বিশ্বকাপের মঞ্চে উজবেকিস্তান, আরও যারা টিকিট পেল
বিশ্বকাপের মঞ্চে উজবেকিস্তান, আরও যারা টিকিট পেল

আগামী ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো খেলার সুযোগ করে নিয়েছে উজবেকিস্তান ও জর্ডান। একই রাতে বিশ্বকাপের মঞ্চে জায়গা নিশ্চিত Read more

নিজের প্রতি সৎ থেকে ২০২৬ বিশ্বকাপ খেলতে চাই: মেসি
নিজের প্রতি সৎ থেকে ২০২৬ বিশ্বকাপ খেলতে চাই: মেসি

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই প্রশ্ন ‘মেসি কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন?’ একাধিকবার ইতিবাচক উত্তর দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা Read more

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দলটির পক্ষে করা আপিল আবেদনের ওপর শুনানির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন