বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়নি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময় সিদ্ধান্ত নেয়া হবে বলেও মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে বলে জানিয়েছেন তিনি। রোববার (৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে। এই সিদ্ধান্তের পেছনে কী আইনি ভিত্তি রয়েছে।’বাংলাদেশ কোন প্রক্রিয়ায় প্রতিক্রিয়া জানাবে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তথ্য উপদেষ্টা।বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘সেরকম জায়গায় আমাদেরও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই-বাছাই করছি। এর পরে আমরা একটা পদক্ষেপ গ্রহণ করব।’ তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।’রিজওয়ানা হাসান বলেন, কোন যুক্তিতে মুস্তাফিজকে মানা করা হচ্ছে। খেলারই কোন যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না। যে যুক্তিতে মানা করা হচ্ছে সে যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। ফলে সেখানে আমাদের একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে। তিনি বলেন, আইপিএল নিয়ে আইন উপদেষ্টা যেটা বলেছেন, আমরা আইনি ভিত্তিটা পর্যালোচনা করছি। এটা কোন মাধ্যমে কীভাবে সিদ্ধান্ত নিতে হবে সেই বিষয়টা দেখে আমরা আমাদের সিদ্ধান্তটা জানাবো।এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (৪ জানুয়ারি) ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রাত থেকে কয়েক দফা বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশ্মীরে হামলার নিন্দা জানালেন নেতানিয়াহু
কাশ্মীরে হামলার নিন্দা জানালেন নেতানিয়াহু

জম্মু-কাশ্মীরের পেহেলগাঁও হামলার ঘটনায় সমবেদনা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাদের কথা Read more

আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ
আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রশিবিরের দুই শীর্ষ নেতার উপর হামলার অভিযোগ উঠেছে।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে Read more

রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের Read more

ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের আবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৩ জনই গাজার প্রধান শহর Read more

আশুলিয়ার আলোচিত যুবলীগ নেতা রাজন ভূঁইয়া গ্রেপ্তার
আশুলিয়ার আলোচিত যুবলীগ নেতা রাজন ভূঁইয়া গ্রেপ্তার

আশুলিয়ায় অভিযান চালিয়ে একাধিক ছাত্র-জনতার হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন