ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের ত্রিপুরার মহারাজা ও ‘তিপ্রা মথা’ পার্টির প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা।তার অভিযোগ, ‘ভিনদেশি খেলোয়াড়দের’ চড়া দামে কেনা হলেও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রতিভাবান ক্রিকেটাররা দিনের পর দিন অবহেলার শিকার হচ্ছেন।শুক্রবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইপিএল কর্তৃপক্ষের এমন নীতির সমালোচনা করেন প্রদ্যোত।বিবৃতিতে প্রদ্যোত প্রশ্ন তোলেন, বিদেশি খেলোয়াড়দের পেছনে কোটি কোটি টাকা ঢালা হচ্ছে, অথচ ত্রিপুরার মণিশংকর মুরাসিংয়ের মতো ক্রিকেটাররা ভালো পারফর্ম করেও কেন সুযোগ পাচ্ছেন না? তার মতে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা দেখানোর পরও উত্তর-পূর্বাঞ্চলের খেলোয়াড়দের প্রতি এমন বিমাতাসুলভ আচরণ মেনে নেওয়া কঠিন।আইপিএলের নিলামে মোস্তাফিজুরের বিশাল অঙ্কের বিনিময়ে দল পাওয়ার প্রসঙ্গ টেনে তিনি এই অঞ্চলের ক্রিকেটারদের বঞ্চনার বিষয়টি সামনে আনেন। প্রদ্যোত কিশোর মনে করেন, মেধা থাকার পরও কেবল সঠিক নজরদারির অভাবে হারিয়ে যাচ্ছেন উত্তর-পূর্ব ভারতের অনেক ক্রিকেট প্রতিভা।বিবৃতিতে প্রদ্যোত কিশোর আরও বলেন, ‘যখন একজন বাংলাদেশি ক্রিকেটার ৯ কোটি ২০ লাখ রুপি পায়, আর আমাদের ত্রিপুরা ও উত্তর-পূর্ব ভারতের প্রতিভাবান ক্রিকেটাররা উপেক্ষিত থেকে যায়, তখন ভারতীয় হিসেবে আমাদের প্রশ্ন করতেই হয়—আমরা কি একটু বেশিই নমনীয় হচ্ছি না?’সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন প্রকাশ্যে এসেছে। বাংলাদেশের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ভেঙে ফেলার মতো হুমকি দিয়েছে। এটিকে নিরাপত্তা হুমকি উল্লেখ করে এই নেতা বলেন, ‘ ‘জাতীয় আবেগ ও নিরাপত্তার দোহাই দিয়ে ভারত পাকিস্তানকে বয়কট করে, অথচ বাংলাদেশের সঙ্গে যথারীতি ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর যুক্তি কী? জাতীয় নিরাপত্তা ও আত্মসম্মানের চেয়ে কি ব্যবসাই বড়?’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুড়ামনকাটি-চৌগাছা সড়ক যেন মৃত্যুকূপ!
চুড়ামনকাটি-চৌগাছা সড়ক যেন মৃত্যুকূপ!

যশোরের চুড়ামনকাটি-চৌগাছা সড়ক যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। সড়ক দুর্ঘটনায় প্রায় ঝরে যাচ্ছে তাজা প্রাণ। এতে অনেক পরিবার সর্বশান্ত হচ্ছেন। গত Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: ভারত, পাকিস্তান, জাপানসহ বিভিন্ন দেশের শোক
উত্তরায় বিমান বিধ্বস্ত: ভারত, পাকিস্তান, জাপানসহ বিভিন্ন দেশের শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও প্রাণহানির ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছে Read more

নড়াইলে পিঠা উৎসব অনুষ্ঠিত
নড়াইলে পিঠা উৎসব অনুষ্ঠিত

নড়াইলে আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত হলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। শনিবার (১৩ ডিসেম্বর) নড়াইল সদর উপজেলার ধোপাখোলা এলাকার নন্দন কানন শিশু Read more

সিংড়ায় বিনামূল্যে পাট ও উফশী আউশ ধানের বীজ বিতরণ
সিংড়ায় বিনামূল্যে পাট ও উফশী আউশ ধানের বীজ বিতরণ

নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিংড়া উপজেলায় ২৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ Read more

জীবননগরে রাতের আধারে পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা 
জীবননগরে রাতের আধারে পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা 

চুয়াডাঙ্গার জীবননগরে শত্রুতা করে প্রায় ৫২০ টি উচ্চ ফলনশীল জাতের পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (০৪ মে) দিবাগত রাতে জীবননগর Read more

Online-Casinos in Deutschland vergleichen: Worauf es wirklich ankommt
Online-Casinos in Deutschland vergleichen: Worauf es wirklich ankommt

Ein hoher Bonus klingt attraktiv, sagt aber wenig darüber aus, ob ein Online-Casino zu den eigenen Spielgewohnheiten passt. Entscheidend sind Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন