ফুটবলে দু’হাত ভরে তেলের টাকা ঢালছে সৌদি আরব। ক্রিকেটের বাজারেও প্রবেশ করেছে সৌদি। তবে এতোদিন তা দেশটির ক্রিকেট উন্নয়নে তেমন ভূমিকা রাখেনি। সৌদির ক্রিকেট এগিয়ে নেওয়ার আলাপ অনেক কিছু দিন ধরেই ছিল। তবে আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটের যুগে প্রবেশ করল দেশটি।  ইন্টারন্যাশনাল লিগ টি-২০’র সঙ্গে সমঝোতা করেছে সৌদি। আইএলটি-২০’র অংশীদারিত্ব নেওয়ায় আসন্ন মৌসুম থেকেই সৌদিতে আইএলটি-২০’র কিছু ম্যাচ হতে পারে। এছাড়া চুক্তি অনুযায়ী, ফ্র্যাঞ্জাইজিগুলোকে ড্রাফট থেকে অন্তত একজন সৌদি ক্রিকেটার কিনতে হবে।  সৌদি আরব ক্রিকেট ফেডারেশন জানিয়েছে, শুধু পুরুষ দলের ফ্র্যাঞ্জাইজি ম্যাচ নয় নারীদের ক্রিকেটও হবে সৌদিতে। দেশটিতে নারীদের ওইভাবে খেলা-ধুলায় অংশ নিতে দেখা যায় না। পূর্বে স্টেডিয়ামে খেলা দেখতে আসার অনুমতিও ছিল না। এটাকে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিবৃতি দিয়ে সৌদি ক্রিকেট ফেডারেশন বলেছে, ‘আসন্ন আসর থেকেই সৌদি আইএলটি-২০’র নারী ও পুরুষদের ম্যাচ আয়োজন করা হতে পারে। সৌদি ক্রিকেট ফেডারেশন স্বীকৃত টি-২০ লিগ আয়োজনের অনুমতি ও নিবন্ধন দিয়েছে। এটি সৌদির ক্রিকেট উন্নয়নের জন্য মাইলফলক।’ আইএলটি-২০’র চেয়ারম্যান খালিদ আল জারোনি বলেন, ‘সৌদি ক্রিকেটের সঙ্গে আমাদের সমঝোতা স্বাক্ষর হয়েছে। সৌদি উপমহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ। তাদের ক্রিকেটে উন্নতি করতে চাওয়া আনন্দের খবর। সীমান্তের বাইরে গিয়ে দুই দেশের ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখতে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোরিয়ান ইপিজেডে ভ্যান ও কংক্রিট মিশ্রণ বাহনের সংঘর্ষে আহত ৩
কোরিয়ান ইপিজেডে ভ্যান ও কংক্রিট মিশ্রণ বাহনের সংঘর্ষে আহত ৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান ইপিজেড এলাকায় পণ্যবাহী একটি ভ্যান ও কংক্রিট মিশ্রণ বাহনের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। বুধবার (১৪ মে) সকাল Read more

মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১, আহত ২
মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১, আহত ২

মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় নাছিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত নাছিমা ডাসার উপজেলার Read more

ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ২২ রোগী
ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ২২ রোগী

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। তারা দুজনই বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।শনিবার Read more

গাড়ি বোমা হামলায় উড়ে গেলেন রুশ জেনারেল
গাড়ি বোমা হামলায় উড়ে গেলেন রুশ জেনারেল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইতোমধ্যে মস্কোয় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

জাকসু নির্বাচন: পদত্যাগ করলেন আরেক নির্বাচন কমিশনার  
জাকসু নির্বাচন: পদত্যাগ করলেন আরেক নির্বাচন কমিশনার  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের আরেক সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর)  দুপুর ২টার Read more

গরিবের কপালে নেই রুপালি ইলিশ
গরিবের কপালে নেই রুপালি ইলিশ

মোরা গরিব মানু, মোগো কপালে ইলিশ নেই। এগুলা খাবে বড়লোক মানু, আমরা না। এভাবেই আক্ষেপ করে বলেন বরগুনার আমতলীর চাওড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন