বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাস কবলিত রাজ্য বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অন্তত ৩ সপ্তাহ পর্যন্ত স্থগিত থাকবে এই পরিষেবা, তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে সরকার।পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তান ভৌগলিক আয়তনের দিক থেকে দেশটির বৃহত্তম রাজ্য বা প্রদেশ, একই সঙ্গে বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে জনবিরল, সল্পোন্নত এবং দারিদ্র্যপীড়িত রাজ্য। যেখানে পুরো পাকিস্তানের জনগণ ২৪ কোটি, সেখানে ৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট বেলুচিস্তানের জনগণ মাত্র দেড় কোটি।১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর থেকেই স্বাধীনতা সংগ্রাম চলছে বেলুচিস্তানে, যাকে বিচ্ছিন্নতাবাদ বলে আখ্যায়িত করেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও সামরিক বাহিনী। পাকিস্তানের এই রাজ্যে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে নিয়মিতই সংঘাত হয় বিচ্ছিন্নতাবাদীদের।বেলুচিস্তান খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ। ইসলামাবাদে আসীন কেন্দ্রীয় সরকার এবং পাকিস্তানের একান্ত নির্ভরযোগ্য মিত্র চীন যৌথভাবে এই সম্পদ উত্তোলন করে। তবে বেলুচ স্বাধীনতাকামীদের অভিযোগ— বেলুচিস্তানের এই সম্পদ লুট করছে ইসলামাবাদ এবং বেইজিং। কারণ বেলুচিস্তানের কোনো উন্নয়ন হচ্ছে না।ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে, বিচ্ছিন্নতাবাদীরা কেন্দ্রীয় সরকার এবং বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের কাছে খনিজ সম্পদ বিক্রি থেকে আসা মুনাফার হিস্যা দাবি করেছিল। কিন্তু তাদের দাবি মেনে না নেওয়ায় গত বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন সেনা ও প্রশাসনিক স্থাপনায় হামলা চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা।বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ রয়টার্কে বলেন, “মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ কাছে। কারণ তারা (বিচ্ছিন্নতাবাদীরা) এই পরিষেবাকে নিজেদের মধ্যে সমন্বয় এবং তথ্য শেয়ারের জন্য ব্যাপকভাবে ব্যবহার করছে বলে আমরা জানতে পেরেছি।”পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, গত মঙ্গলবার বেলুচিস্তানে বোমা হামলায় একজন সেনা কর্মকর্তা এবং দু’জন সেনা নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে এই হামলার সঙ্গে বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)-এর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।ওই ঘটনার পরই কেন্দ্রীয় সরকার বেলুচিস্তানে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন ওই কর্মকর্তা।সূত্র : রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন দায়িত্ব না ছাড়ে: সারজিস
বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন দায়িত্ব না ছাড়ে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন, “বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন অন্য Read more

ভুল পদ্ধতিতে ব্যায়াম ফলাফল উল্টো হওয়ার সম্ভাবনা
ভুল পদ্ধতিতে ব্যায়াম ফলাফল উল্টো হওয়ার সম্ভাবনা

ভুল পদ্ধতিতে ব্যায়াম করলে ফলাফল উল্টো হওয়ার সম্ভাবনা থাকে। ফিট হওয়ার জন্য দুটো বিষয়ের ওপর সবচেয়ে বেশি জোর দিতে হয়, Read more

ঢাবিতে প্রবেশ করেছেন মির্জা আব্বাস, অভিযোগটি সত্য নয়
ঢাবিতে প্রবেশ করেছেন মির্জা আব্বাস, অভিযোগটি সত্য নয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রবেশ করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তার সত্যতা পাওয়া যায়নি।আজ মঙ্গলবার Read more

অবসরে গেলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
অবসরে গেলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে গেলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি অবসর গ্রহণ করেন। Read more

গজারিয়ায় পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক
গজারিয়ায় পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে Read more

৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু
৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ থেকে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু হয়েছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন