প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে একটি মোশন (প্রস্তাব) উত্থাপন করা হয়েছে। মূলত বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ নির্বাচন এবং এর ঐতিহাসিক ফলাফল নিয়ে এই মোশন উত্থাপন করেছেন সংসদ সদস্য অ্যাবিগেইল বয়েড।সোমবার (২৩ মার্চ) দেশটির সংসদে মোশন উত্থাপন করা হয়।তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক।এর আগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়ার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন অ্যাবিগেইল বয়েড।অস্ট্রেলিয়ার এমপি অ্যাবিগেইল বয়েড তার প্রস্তাবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ১৩তম সাধারণ নির্বাচনকে গত কয়েক দশকের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে অভিহিত করেছেন।প্রস্তাবে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর এটিই ছিল প্রথম নির্বাচন। এই নির্বাচনে তারিক রহমানের নেতৃত্বে বিএনপি ঐতিহাসিক দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়েছে।অ্যাবিগেইল বয়েড তার প্রস্তাবে নির্বাচন কমিশনের তথ্য তুলে ধরে বলেন, এবারের নির্বাচনে রেকর্ড ৫৯ শতাংশ ভোটার উপস্থিতি ছিল। তিনি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে যে জাতি হিসেবে আমরা বিজয়ী হয়েছি।’নির্বাচনের পাশাপাশি ‘জুলাই ন্যাশনাল চার্টার’ বা জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত সাংবিধানিক গণভোটের সাফল্যের কথা উল্লেখ করে বলা হয়, ৬০ শতাংশ ভোটার এই সনদের পক্ষে রায় দিয়েছেন। এই সনদে বাংলাদেশের শাসনব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারে ৮০টিরও বেশি প্রস্তাবনা রয়েছে, যা নতুন সরকার বাস্তবায়ন করবে।প্রস্তাবটির শেষে বিএনপি এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়। একইসঙ্গে বাংলাদেশের আপামর জনসাধারণ তাদের অকুতোভয় সক্রিয়তা ও আন্দোলনের জন্য সাধুবাদ জানানো হয়, যা দেশে স্বাধীনতা ও ন্যায়বিচারের পথ প্রশস্ত করেছে।মূল প্রস্তাবে অ্যাবিগেইল বয়েড বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট; আমি নোটিশ দিচ্ছি যে, পরবর্তী কার্যদিবসে আমি নিম্নলিখিত প্রস্তাবটি উত্থাপন করব। (১) এই সভা নোট করছে যে, গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ১৩তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা গত কয়েক দশকের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে চিহ্নিত। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর এটিই প্রথম নির্বাচন। এই সভা বিএনপি এবং প্রধানমন্ত্রী তারিক রহমানকে এই যুগান্তকারী নির্বাচনে সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের জনগণকে তাদের সাহসী সক্রিয়তা ও অবিচল আন্দোলনের জন্য সাধুবাদ জানাচ্ছে, যা দেশটিতে স্বাধীনতা ও ন্যায়বিচারের ভবিষ্যৎ গড়ার পথ প্রশস্ত করেছে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সম্পর্কে যা জানা গেল
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সম্পর্কে যা জানা গেল

তিন দাবিতে আন্দোলন করতে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তথ্য ও Read more

শহীদ হাসানের জানাজা নামাজ অনুষ্ঠিত
শহীদ হাসানের জানাজা নামাজ অনুষ্ঠিত

হাজার হাজার মানুষের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোহাম্মদ হাসানের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ মে) রাত ১০টায় কেন্দ্রীয় শহিদ Read more

হিলি সীমান্তবর্তী ধান ক্ষেত থেকে ড্রোন ক্যামেরা উদ্ধার
হিলি সীমান্তবর্তী ধান ক্ষেত থেকে ড্রোন ক্যামেরা উদ্ধার

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তের ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) রাত ১০টার Read more

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আবদুল্লাহ
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আবদুল্লাহ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) হিসেবে নিয়োগ পেয়েছেন সরকার মো. সাইয়েদ বিন আবদুল্লাহ।বৃহস্পতিবার (০২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত Read more

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আজ বৈঠকে বসছেন ট্রাম্প
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আজ বৈঠকে বসছেন ট্রাম্প

ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

ঈদে ফিরতি ট্রেনযাত্রায় ৬ষ্ঠ দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ
ঈদে ফিরতি ট্রেনযাত্রায় ৬ষ্ঠ দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ

পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের কর্মস্থলে ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ৬ষ্ঠ দিন মঙ্গলবার (১৭ মার্চ)। আজ সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন