মানুষের হাহাকার যেমন আকাশকে ভারী করে তোলে, তেমনি মানুষেরই ভালোবাসা কখনো কখনো মরুভূমিতে মরূদ্যান হয়ে ধরা দেয়। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সেই নিঃসঙ্গ কৃষক আবু ছায়েদ, যার জীবনের সঙ্গী ছিল কেবল অভাব আর মাইলের পর মাইল হাঁটা পথ—তার জীবনে আজ এক নতুন ভোরের সূচনা হলো।সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে যখন তার ‘একাকী জীবনে সঙ্গী শুধু অভাব, একটি বাইসাইকেলের আকুতি’ শিরোনামে “সময়ের কন্ঠস্বর” এ সংবাদটি প্রকাশিত হয়, তখন হয়তো খোদ আবু ছায়েদও ভাবেননি যে তার দীর্ঘদিনের সেই দীর্ঘশ্বাস এত দ্রুত কারো হৃদয়ে গিয়ে আঘাত করবে।মঙ্গলবার (৩১ মার্চ) এক সহৃদয় শুভাকাঙ্ক্ষীর (যিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক) সময়ের কন্ঠস্বর এর কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা প্রতিনিধি সাংবাদিক ছাইদুর রহমান নাঈম এর মাধ্যমে একটি নতুন বাইসাইকেল কিনে দিয়েছেন। আবু ছায়েদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি ঝকঝকে নতুন বাইসাইকেল। ৫৩ বছর বয়সী এই জীর্ণ শরীরের মানুষটির মুখে যে হাসি আজ ফুটেছে, তা কোনো দামী হীরা-জহরত দিয়ে কেনা সম্ভব নয়।আবু ছায়েদ আবেগজড়িত কণ্ঠে বলেন, “আমার অনেক উপকার হলো বাজান। শেষ কবে এমন খুশি হইছি, মনে করতে পারি না। আগে রোদে পুইড়া, বৃষ্টিতে ভিজা ১০-১৫ কিলোমিটার পথ মাথায় কইরা সবজি নিয়া বাজারে যাইতাম। আধা টাকা তো ভাড়াতেই চইলা যাইত। এখন এই সাইকেল দিয়া নিজেই সবজি নিয়া যামু। যারা আমারে এই উপকার করল, আল্লায় তাগোর ভালা করুক।”সংসারের নানা জটিলতা দেখে সারাটা জীবন একা কাটিয়ে দিয়েছেন আবু ছায়েদ। দক্ষিণ-পূর্বচর পাড়াতলা গ্রামের এই মানুষটির আপন বলতে কেউ নেই, সম্বল বলতে কেবল নিজের পরিশ্রম। জীর্ণ শরীর নিয়ে লাঙল ধরা আর সেই ফসল পায়ে হেঁটে সদরে নিয়ে যাওয়ার যে কষ্ট, একটি সাইকেল আজ তা এক নিমেষেই মুছে দিল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
জয়পুরহাটে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকাসহ চম্পা হরিজন (৩৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের Read more

সুনামগঞ্জে ৪ লাখ টাকার ভারতীয় গরু জব্দ
সুনামগঞ্জে ৪ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা মালিকবিহীন ছোট-বড় ৯টি ভারতীয় গরু জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।  বৃহস্পতিবার Read more

বিদেশগামী কর্মীদের জন্য সুখবর দিল প্রবাসী কল্যাণ ব্যাংক
বিদেশগামী কর্মীদের জন্য সুখবর দিল প্রবাসী কল্যাণ ব্যাংক

প্রবাসে কর্মসংস্থান প্রত্যাশী বাংলাদেশিদের সহায়তায় এবং বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা ও কারিগরি মানোন্নয়নের লক্ষ্যে ‘বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে ভাষাশিক্ষা ও বিশেষ Read more

ওজনে কারচুপির দায়ে কক্সবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
ওজনে কারচুপির দায়ে কক্সবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ওজনে কারচুপির অভিযোগে কক্সবাজারের সাতটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলাজুড়ে আলোচিত এই অভিযানে বাদ পড়েনি নামি Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: ভোলায় মাসুমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
মাইলস্টোন ট্র্যাজেডি: ভোলায় মাসুমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত অফিস সহকারী (আয়া) মাসুমা বেগমের কবরে Read more

মঙ্গলবার থেকে পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন
মঙ্গলবার থেকে পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন

কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি চলবে। শিক্ষার্থীদের উত্থাপিত ৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন