সৌদি আরবের রাজপরিবারের সদস্য আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ‘স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজপুত্র’ নামে পরিচিত ছিলেন। মৃত্যুকালে প্রিন্স আল ওয়ালিদের বয়স হয়েছিল ৩৬ বছর।শনিবার (১৯ জুলাই) রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয় বলে জানিয়েছে সৌদি গেজেট।তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল।পারিবারিক সূত্র জানায়, রোববার আসর নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে প্রিন্স আল ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে।২০০৫ সালে যুক্তরাজ্যে পড়াশোনার সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন প্রিন্স আল ওয়ালিদ। সেই দুর্ঘটনার পর থেকে তিনি সম্পূর্ণ কোমায় চলে যান। কোমায় থাকাকালীন মাঝে মাঝে স্বল্প সময়ের জন্য কিছু প্রতিক্রিয়া দেখা গেলেও, তিনি আর কখনো পূর্ণ জ্ঞান ফিরে পাননি।এই দীর্ঘ সময় ধরে তাকে নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়। প্রিন্স খালেদ কখনোই তার ছেলের লাইফ সাপোর্ট বন্ধ করতে রাজি হননি। তিনি বারবার বলেছেন, জীবন-মৃত্যু একমাত্র সৃষ্টিকর্তার হাতে।‘দ্য স্লিপিং প্রিন্স’ নামে পরিচিতি পাওয়া প্রিন্স আল ওয়ালিদের দীর্ঘ চিকিৎসাজীবন সৌদি আরবসহ বিশ্বজুড়ে বহু মানুষের সহানুভূতি ও ভালোবাসা কুড়িয়েছে। তার অবস্থার খোঁজখবর নিয়মিত অনুসরণ করতেন লাখো মানুষ।তার প্রয়াণের মধ্য দিয়ে একটি দীর্ঘ অপেক্ষার অবসান হলো, যা অনেকের হৃদয়ে গভীরভাবে ছাপ রেখে গেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরোধ নিয়ে সালিশিতে যেতে চায় আদানি, সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ
বিরোধ নিয়ে সালিশিতে যেতে চায় আদানি, সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ

শেখ হাসিনার আমলে বিদ্যুৎ খাতের চুক্তিগুলোতে দুর্নীতি হওয়ার ইঙ্গিত দেওয়ার পরেই সালিশিতে যাওয়ার ঘোষণা আদানি গোষ্ঠীর। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের Read more

দ্বি-রাষ্ট্র সমাধানে ইসরায়েল বাধা দিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি জাপানের
দ্বি-রাষ্ট্র সমাধানে ইসরায়েল বাধা দিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি জাপানের

ইসরায়েল যদি দ্বি-রাষ্ট্র সমাধান (টু-স্টেট সলিউশন) নীতি বাস্তবায়নে বাধা দেয়, তাহলে তেল দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি Read more

১৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ৩০ ভাদ্র ১৪৩২ বাংলা, ২০ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

টুং টাং শব্দে মুখরিত লোহাগাড়ার কামারশালা
টুং টাং শব্দে মুখরিত লোহাগাড়ার কামারশালা

মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহার আর মাত্র অল্পদিন বাকি। এই ঈদ উৎযাপনের অন্যতম উপকরণ দা, বটি, ছুরি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন