রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে নিখোঁজ ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি। অবশেষে তার খোঁজ পাওয়া গেছে। তবে সে আর বেঁচে নেই। হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ-খবরের পর ঢাকা সিএমএইচ হাসপাতালে তার মরদেহের সন্ধান মিলেছে।আজ মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নিহত রাইসা মনির চাচা ইমদাদুল শেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বিকেলে ঢাকা সিএমএইস হাসপাতালে নিহত রাইসার মরদের শনাক্ত করেন তার বাবা শাহাবুল শেখ।ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের শাহাবুল শেখের মেয়ে রাইসা মনি। শাহাবুল শেখ ঢাকার মিরপুর এলাকার একজন ব্যবসায়ী।রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ বলেন, রাইসা মনির খোঁজ পাওয়া গেছে। তবে সে আর জীবিত নেই। তার বাবা নিজে মেয়ের মরদেহ শনাক্ত করেছেন। তিনি জানান, রাইসা মনি ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। তার বড় বোন ও ছোট একটি ভাই রয়েছে। রাইসার মরদেহ খুঁজে পেয়ে তার পরিবারে শোকের মাতম চলছে।গতকাল দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীসহ এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সামরিক চুক্তি
পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সামরিক চুক্তি

পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৩১ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৫০ কোটি টাকা) মূল্যের Read more

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যচুক্তি অনিশ্চিত, শুল্কারোপের শঙ্কায় দিল্লি
যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যচুক্তি অনিশ্চিত, শুল্কারোপের শঙ্কায় দিল্লি

আগামী ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটি অন্তর্বর্তী বাণিজ্যচুক্তির সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। ভারতীয় সরকারি সূত্রমতে, কৃষিপণ্য ও দুগ্ধজাত Read more

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১
রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে ক্ষমতাসীন সামরিক সরকারের বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছে ৩১ জন। এ ঘটনায় আরও ৬৮ জন Read more

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের সম্পূরক ও সমন্বিত চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার Read more

ফ্লাইট বন্ধ করল নভোএয়ার
ফ্লাইট বন্ধ করল নভোএয়ার

ফ্লাইট অপারেশন আপাতত বন্ধ করল দেশের বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার। শুক্রবার (২ মে) থেকে সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।সূত্র জানিয়েছে, সাময়িকভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন