বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, এম আবদুল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, সামনে যে নির্বাচন রয়েছে সে নির্বাচনকালিন যে সাংবাদিকতা, এটা অনেক বেশি যেমন চ্যালেঞ্জিং, যেমন ঝুঁকির। একই সঙ্গে সাংবাদিকতা দিয়ে আপনারা এ রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনার চেষ্টা করতে পারেন। আবার এ নির্বাচন ভন্ডুল করার ক্ষেত্রেও আপনাদের ভূমিকা থাকতে পারে। কোনটা বেছে নিবেন আপনাদেরকে চিন্তু করতে হবে। বুধবার (২৪ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে জেলায় কর্মরত ১৬জন সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আ.হ.ম মোশতাকুর রহমান, দেশ টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন সহজেলা কর্মরত সাংবাদিকবৃন্দ।সাংবাদিক নেতা এম আবদুল্লাহ বলেন, দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে, এ ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে গুজব ছড়িয়ে, মিস ইনফরমেশন,  ডিজ ইনফরমেশনের নির্বাচনী পরিবেশ নষ্ট করার ক্ষেত্রেও সাংবাদিকদের একটি রোল থাকবে, যাতে কোন রকম অপতথ্য ছড়িয়ে নির্বাচনকে ভন্ডুল করা, নির্বাচনকে বাধাগ্রস্ত করা, নির্বাচনের পরিবেশকে ক্ষুন্ন করা না হয়। এ ব্যাপারে সতর্ক থাকতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে।বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ আরও বলেন, আমরা এখন মুক্ত পরিবেশে আছি। গণমাধ্যমও মুক্ত  আছে। গত ১৫-১৬বছর ফ্যাসিস্ট রেজিমে আমাদের সাংবাদিকতাকে দলন করে, পিষ্ট করে সমস্ত গণমাধ্যমকে ভঙ্গুর এবং ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছিলো। পেশাদার এবং দেশাত্মবোধ নিয়ে যেসব গণমাধ্যম কাজ করেছিলো তাদের টুঁটি চেপে ধরা হয়েছিলো এবং বন্ধ করে দেওয়া হয়েছিলো।সম্পাদকদেরকে জেলে ঢুকানো হয়েছিলো। জুলাইয়ে প্রায় ১৪’শ মানুষের জীবন এবং প্রায় ৩০হাজার মানুষের অঙ্গহানির বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি,  মুক্ত পরিবেশ পেয়েছি, মুক্ত সংবাদমাধ্যম পেয়েছি। এখন আমরা দায়িত্বহীন সংবাদমাধ্যম যাতে না হয়ে যাই। দায়িত্বহীন সাংবাদিকতা যাতে আমাদের মাঝে তৈরি না হয়। এ বিষয়ে আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রাখবো। তিনি আরো বলেন, বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এখন গণমাধ্যম নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা দেখছি গত ৩-৪দিন গণমাধ্যম নিয়ে সাঙ্ঘাতিকভাবে আলোচনা হচ্ছে। দুটি গণমাধ্যমে আগুন দেওয়া হয়েছে। এগুলো নিয়ে ব্যাপক আন্দোল সংগ্রাম আমরা দেখছি। আমরা এধরনের গণমাধ্যমে অগ্নিসংযোগ, গণমাধ্যমে সন্ত্রাস, একজন বিবেকবান মানুষ হিসেবে, একজন গণতন্ত্রমনা মানুষ হিসেবে, একজন গণমাধ্যমের কর্মী হিসেবে কোনভাবে সমর্থন করি না। কিন্তু ভাবটা যদি এমন দেখানো হয়, যে এ প্রথম বাংলাদেশে গণমাধ্যমের উপর এ ধরনের ঘটনা ঘটেছে,  তখন কিন্তু আমাদের জন্য  পীড়াদায়ক হয়, কষ্টের হয়। কারণ গত ১৫ বছরে আওয়ামী লীগের সময় ৫৯জন সাংবাদিক খুন হয়েছে । প্রত্যেক মাসে ২৫-৩০জন সাংবাদিক পঙ্গু হয়েছে, মামলায় আসামী হয়েছে, জেল খেটেছে। এটা প্রত্যেক মাসের হিসাব।এম আবদুল্লাহ বলেন, যারা ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশ প্রথম এধরণের ঘটনা ঘটেছে বলছেন, তাদেরকে একটু অতীতটা ঘেটে দেখতে বলবো। অত্যন্ত শ্রদ্ধাভাজন লোকজনও যখন এসব কথা বলেন, তখন আমাদের কিন্তু বেদনা-দুঃখ রাখার জায়গা থাকে না। কারণ আমরা দেখেছি কিভাবে একেকজন সম্পাদককে চ্যাংদোলা  করে ধরে নেওয়া হয়েছে,  কমান্ডো স্টাইলে শীর্ষ সন্ত্রাসীর মতো করে মাহমুদুর রহমানকে তুলে নিয়ে যাওয়া হয়েছিলো দুই দফায়। জেল খেটেছিলেন সাড়ে ৫বছর। নির্বাসিত জীবন কাটিয়েছেন ৬বছর।  আবুল আসাদের মতো একজন জ্যেষ্ঠ সম্পাদকের সঙ্গে মুক্তিযুদ্ধ মঞ্চের নামে কিছু সন্ত্রাসী কি কান্ড ঘটিয়েছে। ব্যারিস্টার মইনুল হোসেন টকশোতে একটি মাত্র কথা বলেছেন একজনের সাথে,  যে কথার কারণে তার বিরুদ্ধে মামলা করে কিভাবে তুলে নিয়ে গিয়ে জেলখানার ফ্লোরে শুইয়ে রাখা হয়েছিলো। এ বিষয়গুলো, এ ইতিহাস গুলো চাইলেই মুছে দেওয়া যাবে না।তাই আগামী দিনে আমাদের সাংবাদিকতায় অনেক চ্যালেঞ্জ রয়েছে। সে চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য সত্যকে উপেক্ষা করে, সত্যকে বিকৃত করে এটা করতে পারবেন না। সত্য স্বীকার করুন। কোন আমলেই আমরা সংবাদমাধ্যমে নিপীড়ন চাই না।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ২১ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২১ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

দেড় বছরেও শেষ হয়নি রাস্তার কাজ, দুর্ভোগে এলাকাবাসী
দেড় বছরেও শেষ হয়নি রাস্তার কাজ, দুর্ভোগে এলাকাবাসী

কক্সবাজার চকরিয়া উপজেলার ঢেমুশিয়া নতুন বাজার থেকে ছয়কুড়িটিক্কা ওয়াপদা বেড়িবাঁধ পর্যন্ত রাস্তাটির কাজ দেড় বছরে শেষ হয়নি। ফলে জনগণের যাতায়াত Read more

‘ঐক্যবদ্ধ থাকলে কেউ ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না’: হাসান মামুন
‘ঐক্যবদ্ধ থাকলে কেউ ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না’:  হাসান মামুন

জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও Read more

চকরিয়ায় যানজটের ভোগান্তি
চকরিয়ায় যানজটের ভোগান্তি

যানজটের ভোগান্তি থেকে কোনোমতেই রেহাই পাচ্ছেন না কক্সবাজারের চকরিয়া পৌরশহরের মানুষ। ব্যস্ততম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহর চিরিঙ্গার দুই পাশের ফুটপাত Read more

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন Read more

বিশ্ব মৌমাছি দিবস: মৌমাছির সুরক্ষায় টেকসই পরিবেশের আহ্বান
বিশ্ব মৌমাছি দিবস: মৌমাছির সুরক্ষায় টেকসই পরিবেশের আহ্বান

"খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য মৌমাছির উপযোগী পরিবেশ তৈরি করি" -  প্রতিপাদ্য নিয়ে ২০ মে পালিত হয়েছে বিশ্ব মৌমাছি দিবস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন