সেলিব্রিটিদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন এবং প্রচার বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  কমিটিতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিটিআরসির চেয়ারম্যানসহ সাতজনকে এ সংক্রান্ত বিষয়ে তদন্ত করে আগামী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্যে বলেছেন আদালত। একই সঙ্গে রুল জারি করেছেন হাইকোর্ট।রুলে সেলিব্রিটিদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন এবং এসবের প্রচার বন্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন রোধে কর্তৃপক্ষের নিস্কৃয়তা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন আদালত। সরকারের সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (২৭ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন । আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান ও ব্যারিস্টার মো. আশিকুর রহমান।এর আগে গত ১৬ এপ্রিল সেলিব্রিটিদের দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন এবং প্রচার বন্ধে ব্যবস্থা গ্রহণ নেওয়ার জন্যে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম রাফিদ এই রিট আবেদনটি দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।আবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিষয়ে স্থায়ী সমাধানে ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের জন্য সরকারকে নির্দেশ দিতে হাইকোর্টের প্রতি অনুরোধ জানানো হলো। বিষয়টি নিয়ে আইনজীবী মাহিন এম রহমান বলেন, বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী জুয়া ও বেটিং নিষিদ্ধ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারের তিন উপজেলায় এনসিপির পথসভা বানচাল
কক্সবাজারের তিন উপজেলায় এনসিপির পথসভা বানচাল

কক্সবাজারের তিন উপজেলা- রামু, ঈদগাঁও ও চকরিয়ায় পূর্বনির্ধারিত পথসভা আয়োজন করতে পারেনি নবগঠিত রাজনৈতিক দল এনসিপি (ন্যাশনাল কনসেনসাস পার্টি)। দলটির Read more

বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

দেশের বর্তমান পরিস্থিতি ও ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক Read more

আওয়ামীলীগের দোসর রহিমের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
আওয়ামীলীগের দোসর রহিমের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বরিশাল মটর সাইকেল পার্টস বিজনেস এ্যাসোসিয়েশনের সভাপতি ও হাওয়া মটরস মালিক এবং আওয়ামীলীগের দোসর আব্দুর রহিম তালুকদার ও তার বাহিনীর Read more

‘সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস’ বলে গৃহকর্তাকে থাপ্পড় দিলেন ডাকাত দল
‘সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস’ বলে গৃহকর্তাকে থাপ্পড় দিলেন ডাকাত দল

বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে ভেতরে-বাইরে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু সেই ক্যামেরার সংযোগ কেটে দিয়েই বসতঘরে ঢুকে পড়ে সশস্ত্র ডাকাতরা। Read more

রাজধানীতে পৃথক এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত ২
রাজধানীতে পৃথক এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত ২

রাজধানীর কুড়িল বিশ্বরোডের বিআরটিসি কাউন্টারের পেছনে ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের দুজনের Read more

ইরানের শত শত ক্ষেপণাস্ত্রের জবাব দিতে পারবে না ইসরায়েল: উইটকফ
ইরানের শত শত ক্ষেপণাস্ত্রের জবাব দিতে পারবে না ইসরায়েল: উইটকফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তাহলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন