উচ্চ মুনাফার লোভ দেখিয়ে জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। ই-কমার্স, অনলাইন ব্যবসা, অফলাইন বিনিয়োগ বা ক্রাউডফান্ডিংয়ের নামে কিছু প্রতিষ্ঠান ‘দ্রুত লাভের নিশ্চয়তা’ দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার জালে ফেলছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক একটি সতর্কবার্তা জারি করে জনগণকে এসব প্রলোভনে না পড়ার আহ্বান জানিয়েছে।কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, অননুমোদিত প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন ওয়েবসাইট এবং অফলাইন মাধ্যম ব্যবহার করে ‘অস্বাভাবিক রিটার্ন’-এ ধরনের প্রস্তাব দিয়ে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টা করছে। পরে তারা গ্রাহকের ‘ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওপিটি’ সংগ্রহ করে হজের টাকা, সামাজিক সুরক্ষা কর্মসূচির অর্থ কিংবা সরকারি ভাতার অর্থ ফেরতের আশ্বাস দিয়ে অর্থ আত্মসাৎ করছে।বাংলাদেশ ব্যাংকের ভাষ্য, অনুমোদনহীন ও নিয়ন্ত্রণবহির্ভূত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আর্থিক লেনদেন করলে কোনো প্রতিকার পাওয়ার সুযোগ নেই। কেউ প্রতারণার শিকার হলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তি বা গ্রাহককেই নিতে হবে। এ বিষয়ে আইনের নিরিখে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে যে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ধারা ৪, ১৫ এবং ১৮(৪) অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এ সতর্কবার্তা জারি করেছে।এই সতর্কতা শুধুই একটি সতর্কীকরণ বার্তা নয়, এটি জনস্বার্থে জারি করা একটি নির্দেশনা। বাংলাদেশ ব্যাংক বলেছে, ‘প্রতারণামূলক লেনদেন ও আর্থিক প্রতারণা রোধে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’বাংলাদেশ ব্যাংক জনসাধারণকে সচেতন করতে কয়েকটি পরামর্শ দিয়েছে, যেমন- অস্বাভাবিক লাভের প্রলোভনে পা দেবেন না। অতিরিক্ত মুনাফার আশ্বাস সন্দেহজনক। লেনদেনের আগে প্রতিষ্ঠানটির অনুমোদন ও বিশ্বাসযোগ্যতা যাচাই করুন। ওটিপি পাসওয়ার্ড কিংবা ব্যক্তিগত তথ্য কাউকেই শেয়ার করবেন না, এমনকি পরিচিত কেউ অনুরোধ করলেও নয়। সরকারি ভাতা বা সহায়তার নামে কোনো লোভনীয় প্রস্তাব গ্রহণ করবেন না। সেগুলোর সত্যতা যাচাই ছাড়া সিদ্ধান্ত নেবেন না।সম্প্রতি প্রতারকচক্রগুলো কৌশল পালটে আরো বিশ্বাসযোগ্য রূপ নিচ্ছে। কারো নামে ক্লোনড পেজ তৈরি করে বা সামাজিক সুরক্ষা কর্মসূচির সুযোগ দেখিয়ে ‘নকল লিংকে’ নিয়ে যাচ্ছে ব্যবহারকারীদের। এই লিংকের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে ব্যক্তিগত ও আর্থিক তথ্য। এর মাধ্যমে কারো কারো ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেওয়া হচ্ছে।উচ্চ মুনাফার আশ্বাস দিয়ে প্রতারণা করছে কিছু প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক জনগণকে সতর্ক থাকতে বলেছে এবং আর্থিক লেনদেনের আগে যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছে। প্রতারণার শিকার হলে এর দায় ব্যক্তিকেই বহন করতে হবে বলেও জানানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শ্যাম ঘোষ নামে এক ব্যক্তির সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) Read more

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা এড়াতে বাঁশ দিয়ে সতর্কবার্তা
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা এড়াতে বাঁশ দিয়ে সতর্কবার্তা

ঢাকা-বরিশাল মহাসড়কে কয়েক দিনের হালকা ও ভারী বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা নিজ Read more

সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন

লোকসংগীত, বিশেষ করে লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ Read more

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ১০৫ ফিলিস্তিনি
গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ১০৫ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় একদিনে আরও ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে Read more

আজ ২৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, পুরস্কার ঘোষণা
মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, পুরস্কার ঘোষণা

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই ক্রু সদস্যকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন বাহিনী যখন নিখোঁজ দুই সদস্যকে খুঁজে বের করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন