‎লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভূঁইয়া।প্রকল্পের আওতায় চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক থেকে হায়দারগঞ্জ সড়কের রায়পুর থানার মোড় হতে খেজুরতলা পর্যন্ত ড্রেন, ফুটপাত ও স্ট্রিট লাইটসহ আরসিসি সড়ক নির্মাণ করা হবে। পাশাপাশি খেজুরতলা থেকে পৌরসভার শেষ সীমানা পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজও অন্তর্ভুক্ত রয়েছে।‎প্রকল্পটি বাস্তবায়ন করছে দত্ত অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। এতে অর্থায়ন করছে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এডিবি, এএফডি এবং বাংলাদেশ সরকার।‎উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর পৌরসভার প্রশাসক মেহেদী হাসান কাউছার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন এবং রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।‎‎স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত ছিল। উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (১৫ জুলাই)
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (১৫ জুলাই)

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ ভুটানের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা।সাফ অ-২০ নারী ফুটবলবাংলাদেশ-ভুটানবেলা ৩টা, টি স্পোর্টসশ্রীলঙ্কা-নেপালসন্ধ্যা ৭টা, টি স্পোর্টসকিংস্টন টেস্ট-৪র্থ দিনওয়েস্ট Read more

হুতির হামলা থেকে বাঁচতে সাগরে ডুবল ৭২৬ কোটির মার্কিন যুদ্ধবিমান
হুতির হামলা থেকে বাঁচতে সাগরে ডুবল ৭২৬ কোটির মার্কিন যুদ্ধবিমান

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে সাগরে ডুবে গেছে প্রায় ৬ কোটি ডলারের নৌবাহিনীর একটি যুদ্ধবিমান। দেশটির বিমানবাহী রণতরি ইউএসএস Read more

ওষুধ কোম্পানিগুলো নানানভাবে অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা
ওষুধ কোম্পানিগুলো নানানভাবে অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা

ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ঢুকে যাচ্ছে এবং অধিক মুনাফা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ Read more

ইরানে হামলার দায় প্রতিরক্ষা মন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প
ইরানে হামলার দায় প্রতিরক্ষা মন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের দায়ভার নিজের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের ওপর চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (২৩ Read more

শেষ ষোলোয় বায়ার্ন-বেনফিকা, আর্জেন্টাইন ক্লাবের হতাশার বিদায়
শেষ ষোলোয় বায়ার্ন-বেনফিকা, আর্জেন্টাইন ক্লাবের হতাশার বিদায়

ফিফা ক্লাব বিশ্বকাপে ‘সি গ্রুপের’ ম্যাচে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বেনফিকা। তবে ম্যাচ হারলেও টেবিলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন