ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা না থাকায় পরিস্থিতি আরও ভ্যাপসা হয়ে উঠছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দিনের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে, ফলে স্বস্তির সম্ভাবনা আপাতত কম।আজ শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা নগরবাসীর অস্বস্তি আরও বাড়াতে পারে। পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং আদ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ, যা ভ্যাপসা গরমের অনুভূতি বাড়াচ্ছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা যায়, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৭ মিনিটে।এদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালীসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এপ্রিল নির্বাচন হওয়ার উপযুক্ত সময় নয়: মির্জা ফখরুল
এপ্রিল নির্বাচন হওয়ার উপযুক্ত সময় নয়: মির্জা ফখরুল

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে বিএনপির শীর্ষ নেতারা রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের Read more

ফিফার কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল
ফিফার কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

বাফুফের সভাপতি তাবিথ আউয়ালসহ দুই কর্মকর্তা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দু’টি কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন। ফুটবল টেকনোলজি, ইনোভেশন এন্ড Read more

এনসিপির ২৪ দফা ইশতেহারে যা থাকতে পারে
এনসিপির ২৪ দফা ইশতেহারে যা থাকতে পারে

শহীদ মিনারে জনসমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইশতেহারে ২৪টি দফা থাকবে বলে জানিয়েছে দলটি। Read more

উলিপুরে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
উলিপুরে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

কুড়িগ্রামের উলিপুরে ১৫ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দুপুরে Read more

হামাস যেখানেই থাকুক, হামলা করা হবে: নেতানিয়াহু
হামাস যেখানেই থাকুক, হামলা করা হবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নেতাদের বিরুদ্ধে বিদেশে আরো হামলার সম্ভাবনাকে নাকচ করেননি। গত সপ্তাহে কাতারে হামলার পর তিনি বলেন, Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বিএনপির শোডাউনে সেই অ্যাম্বুলেন্স চালককে শোকজ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বিএনপির শোডাউনে সেই অ্যাম্বুলেন্স চালককে শোকজ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তির শোডাউনে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের ঘটনায় চালককে শোকজ করেছে পৌরসভা কর্তৃপক্ষ।বুধবার (৭ আগস্ট) সময়ের কন্ঠস্বরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন